হোম > পাঠকমেলা

হাদির স্মরণে গ্রাফিতি

আদিব আহমেদ

বাংলাদেশের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকার মাদরাসা-ই আলিয়ার দেয়ালে আমার দেশ পাঠকমেলা ঢাকা আলিয়া শাখার উদ্যোগে শহীদ ওসমান হাদির স্মরণে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। এই গ্রাফিতিতে লেখা হয়েছে, ‘দাসত্ব যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াইই সেখানে সর্বোত্তম ইবাদত’ এবং ইংরেজিতে—‘এ ম্যান ক্যান ডাই বাট আইডিয়া ক্যান নট ডাই।’

এই গ্রাফিতিটি অঙ্কনের উদ্যোগও আমার দেশ পাঠকমেলা ঢাকা আলিয়া শাখার। এ বিষয়ে শাখাটির সভাপতি এম সাব্বির আহমেদ বলেন, ‘শহীদ ওসমান হাদি ছিলেন একজন মহান বিপ্লবী, যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন। তার ন্যায় ও ইনসাফের প্রতি অটল বিশ্বাস, আধিপত্যবাদবিরোধী সংগ্রাম, দেশপ্রেম ও সততার আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’ তিনি আরো বলেন, ‘শরীফ ওসমান হাদির হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে আমরা আশা করছি। আইন উপদেষ্টা আসিফ নজরুলও এই হত্যার বিচারের জন্য দ্রুত ট্রাইব্যুনাল গঠনের কথা বলেছেন। আমরা এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করছি এবং ওসমান হাদির খুনিদের দ্রুত বিচার দেখতে চাই।’

গ্রাফিতিটির শিল্পী জামিল আহমেদ। তিনি বলেন, ‘আমরা চাই শরীফ ওসমান হাদি হত্যার সঠিক বিচার অতি দ্রুত সম্পন্ন হোক। তাকে হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা চুপ থাকব না।’

ঢাকা আলিয়ার শিক্ষার্থী এবং এই গ্রাফিতি কর্মের সহ-শিল্পী মাহফুজুল আলম নকিব বলেন, ‘শহীদ ওসমান হাদি যে সাংস্কৃতিক জাগরণের স্বপ্ন দেখতেন, আমাদের এই কাজ তারই ধারাবাহিকতা। এই গ্রাফিতি যেমন তার খুনিদের বিচারের দাবি জানাচ্ছে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাকে অমর করে রাখবে। ইনশাআল্লাহ তার রেখে যাওয়া সাংস্কৃতিক সংগ্রামের মশাল আমরা নিভে যেতে দেব না।’

এই গ্রাফিতি অঙ্কনে অংশ নেন—এজাজ আহমেদ, মাহফুজুল আলম নকিব, আরাফাত বিন ইলিয়াস, মইনুল ইসলাম মুইন, শাহাদাত শাহীন, আবু বকর সিদ্দিক, গোলাম মোস্তফা, মো. জিসানসহ সাধারণ শিক্ষার্থীরা।

শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সঠিক বিচারের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এছাড়া বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে শহীদ ওসমান হাদির স্মরণে গ্রাফিতি অঙ্কন করছেন শিক্ষার্থীরা।

ক্যাপশন : ওসমান হাদির জন্য গ্রাফিতি অঙ্কন করছেন শিল্পী

ইডেন কলেজে শাখা কমিটি গঠনের প্রস্তুতি

রাবি পাঠকমেলার ফ্রি মেডিকেল ক্যাম্প

জুলাই সনদ বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ হই

ভবিষ্যৎ বাংলাদেশ : ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভাবনা

হাদির জন্য ভালোবাসা

বিজয় দিবসে ঢাকা আলিয়ায় পাঠচক্র ও দোয়া মাহফিল

হাদির সুস্থতা কামনায় রাজারহাটে ‘আমার দেশ পাঠক মেলা’র দোয়া

কবি নজরুল সরকারি কলেজের নতুন কমিটির পরিচিতি সভা

আমার দেশ পাঠক মেলার রংপুর মহানগর, জেলা ও বিভাগীয় কমিটি গঠন

সমাজের উন্নয়নে তোমাদের কাজ করতে হবে