হোম > রাজনীতি

মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে যুবশক্তির শোক

আতিকুর রহমান নগরী

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের অন্যতম পুরোধা মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সোমবার ফেসবুক পোস্টে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় যুবশক্তি (এনসিপি)।

দীর্ঘ কর্মজীবনে মাহমুদা বেগম দেশের বিভিন্ন কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন। তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। একই সঙ্গে তিনি জাতিকে ড. মাহমুদুর রহমানের মতো একজন সত্যপ্রতিশ্রুত সন্তান উপহার দিয়েছেন, যিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ভারতীয় আধিপত্য রোধে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

মাহমুদা বেগমের মৃত্যুতে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল যৌথভাবে শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার আত্মার রুহের কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী সকলের প্রতি সমবেদনা জানান।

জামায়াত নেতা মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার

জনদাবি পূরণেই ১১ দলীয় ঐক্যের লংমার্চ চলছে: এটিএম আজহার

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শত বছরের ঐতিহ্যগত

আলেমদের নিজস্ব রাজনীতি করতে হবে, অন্যের গেমের গুটি হওয়া যাবে না

আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন: গোলাম পরওয়ার

রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী

অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা শুধুই সুবিধাবাদী: ববি হাজ্জাজ

পল্লবীতে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন

গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা বরদাস্ত করা হবে না: এটিএম মাছুম

নির্বাচনে আমরা পরিকল্পিত ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হয়েছি: জমিয়ত নেতা আফেন্দী