হোম > রাজনীতি

তত্ত্বাবধায়ক পুনর্বহালে জনগণের বিজয় অর্জিত হয়েছে: খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

সুপ্রীম কোর্টের আপীল বিভাগ কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়ে সন্তোষ প্রকাশ করেছে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বিগত ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাতিল ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর প্রেক্ষিতে দলীয় সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৩টি জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে একদলীয় আওয়ামী ফ্যাসিবাদী শাসন প্রলম্বিত হয়। বিরোধী রাজনৈতিক দল ও ভিন্নমতের বিরুদ্ধে শুরু হয় নিষ্ঠুর দমন-পীড়ন। বিগত ১৬ বছর গণহত্যা, গুম, অপহরণ, নির্যাতন, নিপীড়নের স্টিমরোলার চালিয়ে বাকস্বাধীনতা রুদ্ধ করা হয়। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জননিরাপত্তা হুমকীর সম্মুখীন করে ফেলা হয়।

তারা বলেন, আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের পক্ষে যে রায় দিয়েছেন তাতে দেশবাসী আনন্দিত। এতে জনগণের বিজয় অর্জিত হয়েছে। আজকের দিনটি ঐতিহাসিক। এই রায় চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে। বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনকালীন সন্ত্রাস-সহিংসতা প্রতিরোধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া এই মুহূর্তে বিকল্প পথ নেই। আমরা উচ্চ আদালত সহ এই রায়ের পক্ষে যারা কাজ করেছেন সকলকে মোবারকবাদ জানাই।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক