হোম > রাজনীতি

২০টি সিটের জন্য বিএনপির কাছে ধরনা দিচ্ছে, আর বাইরে গলাবাজি করছে

পোস্টে আব্দুল কাদের

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

নির্বাচনে ২০টি সিটের জন্য বিএনপির কাছে ধরনা দিচ্ছে, অথচ বাইরে গলাবাজি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাবেক ভিপি প্রার্থী আব্দুল কাদের।

মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে আব্দুল কাদের বলেন, একটা দলের নেতারা দিনের বেলায় হাঁক-ডাক ছাড়ে, দিনভর বিএনপিরে নিয়ে বেফাঁস মন্তব্য করে; আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধরনা দেয়! মিডিয়ায় গলাবাজি করা আপসহীন ঐ নেতা এবং তার ইমাম সাহেব গত পনেরো দিনে বিশটা সিটের জন্য বিএনপি নেতা সালাহউদ্দিন সাহেবের বাসায় তিনবার মিটিং করেছেন, মির্জা ফখরুল ইসলামের বাসায় ধরনা দিয়েছেন এখন পর্যন্ত একবার!

তিনি বলেন, আসন সমঝোতায় ব্যাটার ন্যাগোসিয়েশানের কৌশল হিসেবে এমন উলটাপালটা বক্তব্য দিচ্ছেন—তথাকথিত আপসহীন নেতা। আত্মতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে এই নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন। অথচ গণ-অভ্যুত্থানের পরের চিত্র কেমন ছিল! পুরানা রাজনৈতিক দলগুলা তরুণদের কাছে আসবে, তরুণ থাকবে ড্রাইভিং সিটে। কিন্তু খোদ ইমামরা গিয়ে বসে থাকেন বিশটা সিটের জন্য! আসন ভাগানোর কৌশল হিসেবে মিডিয়ায় গালি-গালাজ করে বেড়ান; বাসায় গিয়ে বসে থাকেন; তবুও আসন মিলে না! হা হা হা...

আব্দুল কাদের বলেন, বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেইল করে; অন্যদিকে মাইনাস করে। গুটিকয়েক মানুষের মধ্যে দল কুক্ষিগত করে। মনোভাব এমন যে, নিজের আসনসহ চাহিত আসন নিশ্চিত হইলে তথাকথিত আপসহীন নেতাদেরও বিক্রি হইতে সমস্যা নাই। কিন্তু তাদের মাইনাস আর অপরাজনীতির শিকার কেউ স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাইলেই তাদেরকে লাল টুকটুকে স্বপ্ন বিক্রির অপবাদ দেওয়া হবে। যেই ২০ জনের জন্য সিট চাওয়া হয়েছে সেই তালিকাটা এখন আর দিলাম না। দলের ক্ষমতা কুক্ষিগত, মাইনাসের রাজনীতি আর কোরামবাজির বাজে অবস্থা দেখলে দলের বাকিদেরও ঘুম ভাঙবে।

জুলাই পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের মহড়ায় আমরা শঙ্কিত

প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম

গণভোট বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা

নিরাপদ শিক্ষাঙ্গণ নিশ্চিতে সন্ত্রাসীদের না বলুন: ইসলামী ছাত্র আন্দোলন

সন্ত্রাসীদের পরিচয় যাই হোক তাদের গ্রেপ্তার করতে হবে: বুলবুল এমপি

বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে নৈরাজ্য ছড়িয়ে পড়বে

জিয়া ও খালেদার সঙ্গে গাদ্দারি করে বিএনপি টিকতে পারবে না

শাসকগোষ্ঠীর ওপরে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার প্রেতাত্মা ভর করেছে: মঞ্জু

ক্যাম্পাসগুলোতে ফের ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিচ্ছে

‎‘মব’ সৃষ্টি করে রাশেদ প্রধানের গর্জনকে দমিয়ে রাখা যাবে না