হোম > রাজনীতি

আওয়ামী নাশকতার প্রতিবাদে মিরপুরে জামায়াতের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর অঞ্চল। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর স্টেডিয়ামের দক্ষিণ পাশে ৪ ও ৫ নম্বর গেট এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে ব্যাপক সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলটি মিরপুর ১০ নম্বর গোলচত্বর হয়ে কাজীপাড়া মেট্রো স্টেশনের কাছে আল-হেলাল হাসপাতালের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব ও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও ড. মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন স্থানে যারা গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণসহ নাশকতা করছে, তাদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাকে দায়ী করে তারা আরও বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনগণকে নিয়ে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কঠিন আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।

বিতর্কিত ‘নেক্সাস’ বই প্রত্যাহার ধর্ম প্রতিমন্ত্রীর, দায়ীদের শাস্তি দাবি ওলামা অ্যালায়েন্সের

গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে: খেলাফত মজলিস

রিমান্ডে এনসিপি নেতা গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ, এবি পার্টির উদ্বেগ

অপ্রতিমের খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জমিয়তের

খুলনায় সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ ১১ দলের প্রত্যাখ্যান

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাবে না বাংলাদেশ খেলাফত মজলিস

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনে অংশ নেবে না লেবার পার্টি

সংবিধান সংশোধন কমিটির সভায় অংশ নেবে না এবি পার্টি

লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন