হোম > রাজনীতি

আ.লীগকে ফেরানোর চেষ্টা হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে: এনসিপি নেতা শিশির

আতিকুর রহমান নগরী

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির

দেশে আওয়ামী লীগকে ফেরানোর অপচেষ্টা করা হলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।

মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

গত বছরের ১৯শে জুলাই বিজিবির গুলিতে নিহত হওয়ার পর নিষ্পাপ শিশুটি রাস্তায় পড়ে আছে। রামপুরার বনশ্রী আবাসিক এরিয়ার এফ ব্লক এলাকার ঘটনা। জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স এর পেজ থেকে এ ধরনের একটি ভিডিও শেয়ার করা হলে দ্রুত ভাইরাল হয়।

ওই ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে এনসিপি নেতা শিশির লেখেন— রক্তাক্ত জুলাই। খুনিদের বিচার চাই। আওয়ামী লীগকে ফেরানোর অপচেষ্টার দাতঁ ভাঙা জবাব দেয়া হবে ইনশাআল্লাহ।

এদিকে বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এতে আওয়ামী লীগে কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয় সংগঠনগুলোর পক্ষ থেকে।

রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা