হোম > রাজনীতি

ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক শুরু

স্টাফ রিপোর্টার

সংস্কার প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক শনিবার সকাল ১০ টা ২৫ মিনিটে শুরু হয়েছে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠকে কমিশন সদস্যদের সঙ্গে জামায়াতের ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন।

বৈঠকের আগে কমিশনের পক্ষ থেকে আলী রীয়াজ এবং জামায়াতের পক্ষ থেকে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের প্রেস ব্রিফিং করেন। তারা জানান, এর আগে জমা দেয়া সংস্কার প্রস্তাব বিষয়ে বৈঠকে আলোচনা হবে।

এ সময় জামায়াতে ইসলামের নাযেবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, স্বাধীনতা সার্বভৌম্যত্বের প্রম্নে আমরা কোন দেশের রক্তচক্ষুকে ভয় করি না। গত ষোল বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর যুদ্ধ চালিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। সেইসাথে ২৪ এর গণঅভ্যত্থানে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেছে।

জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ বলেন, জাতির আকাঙ্খা পূরণে কাজ করছে জাতীয় ঐক্যমত কমিশন। সেই সাথে সব দলের ঐক্যমতে একটি জাতীয় সনদ তৈরি করতে চাই বলেও জানান তিনি।

এর আগে, গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী। সেই সময় সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ বেশ কিছু বিষয়ে মতামতও দেয় দলটি।

আজকের বৈঠকে দলটি নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তার জন্য সরকারকে জামায়াত দিতে চায় বলেও জানান দলটির নেতারা। সংস্কারের জন্য যা সংযোজন, বিয়োজন যা করা দরকার তা করতে হবে বলেও মনে করে জামায়াতে ইসলামী।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক