হোম > রাজনীতি

মধ্যমপন্থীতা বিএনপির গ্রহণযোগ্যতা: মঈন খান

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থী, বামপন্থী মধ্যমপন্থী, চরমপন্থীসহ অনেক রকমের পন্থী আছে । বিএনপির যত সমালোচনায় করুক, কিন্তু ঘুরেফিরে সবাই একটি কথাই বলে বিএনপি মোটামুটি মধ্যমপন্থী। এখানেই মনে করি বিএনপির গ্রহণযোগ্যতা।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে 'মশিউর রহমান যাদু মিয়া'র ১০১ জন্ম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড মঈন খান বলেন, গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতা এই মুহূর্তে সারাবিশ্বে আমি বলব, অর্থনৈতিক 'প্রলিফারেশন অফ মানি ইন ডেমোক্রেসি' এটা একটা সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু তারপরও এত কিছু সত্ত্বেও বিলাতে একটা কথা বলা হতো, "ডেমোক্রেসি ব্যাড বাট আদার সিস্টেম অব ওয়ার্স্ট "। আমরা এখনো এমন কোন পদ্ধতি খুঁজে বের করতে পারি নাই, যেটা ডেমোক্রেসি চেয়ে ভালো। যদিও ডেমোক্রেসি পদ্ধতির অনেক রকমের দুর্বলতা রয়েছে।

তিনি বলেন, বিএনপির যত দোষ বা গুণ থাক না কেন , ঘুরে ফিরে শেষমেষ আমরা কিন্তু একটা কথা বলি, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। কিছু মানুষ ঠাট্টা করে বলতেন, " বিএনপি তো ভদ্রলোকের দল আসলে তারা কিছু করতে পারবে না"। তখন উত্তর দিতেন, আমরা করতে চাই না, ভদ্রলোক হয়েই থাকতে চাই।

তিনি বলেন, স্বাধীনতার পরে রাজনীতির আবহ সৃষ্টি হয়েছিল নতুন করে, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সিপাহী জনতার বিপ্লবের পরে পুনরায় এদেশকে গড়ে তোলার দায়িত্ব নিজের কাঁধে নেন জনগণের ইচ্ছায়। একবার যেমন নিয়েছিলেন ২৬ শে মার্চ ১৯৭১ সালে ।

বাংলাদেশের রাজনীতিতে যাদু মিয়ার অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, সিপাহী বিপ্লবের পরবর্তী সময়ে যাদু মিয়া উপস্থিত থাকতেন। অধিকাংশ মিটিং প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেও উপস্থিত থাকতেন।

সেখানে একটি মাত্র বিষয় ছিল, কিভাবে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়া যায়, আজকেও কিন্তু আমরা সে বিষয় নিয়ে পর্যালোচনা করে যাচ্ছি। কি গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় ছিলেন যাদু মিয়া। আমেরিকার , যুক্তরাষ্ট্র বহির্বিশ্ব তাদের কূটনীতি অঞ্চলের রাজনীতির উপরে পর্যবেক্ষণ করছিলেন । সেই পর্যবেক্ষণের মাধ্যমে ছিলেন যাদু মিয়া।

তার কাছে থেকে আমেরিকা তাদের পলিটিক্সের যে শৈলী সেটা পর্যালোচনা করে যাচ্ছিল , যে বাংলাদেশের রাজনীতি কি সত্যি গণতন্ত্রের দিকে যাচ্ছে?

'মশিউর রহমান জাদু মিয়া কিন্তু সেই গণতান্ত্রিক পদ্ধতি একটি বাংলাদেশকে উপহার দেবার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে হাত মিলেছিলেন। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মঈন খান।

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল: রিজভী

‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করে’

এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান

খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চের আগে বায়তুল মোকাররমে চলছে উদ্বোধনী সমাবেশ

শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চায় ছাত্র আন্দোলন

জামায়াত নেতা নজরুল ইসলামের ইন্তেকাল, গোলাম পরওয়ারের শোক

‘শিক্ষামন্ত্রী আপনি ট্রান্সজেন্ডার মানে জানেন, কিন্তু না জানার ভান ধরেছেন’