হোম > রাজনীতি

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

জামায়াত আমিরের সফরসঙ্গী তার পিএস নজরুল ইসলাম জানান, এর আগে লন্ডন সফরের সময় জামায়াত আমিরের ওমরা পালনের কথা ছিল। তবে শরীফ ওসমান হাদির মৃত্যুর কারণে তার জানাজায় অংশ নিতে ওই সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে এসেছিলেন। আগের সেই পরিকল্পনা অনুযায়ী তিনি ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন।

তিনি আরো জানান, জামায়াত আমির ঢাকা থেকে সরাসরি মদিনার ফ্লাইটে বুধবার রাতে সেখানে পৌঁছান। সেখানে মসজিদে নববীতে নামাজ আদায় ও রাসুল (সা.) এর রওজা জিয়ারত করেন। বৃহস্পতিবার রাতে তিনি মক্কায় পৌঁছাবেন এবং ওমরাহ পালন করবেন।

তারপর সেখান থেকে শুক্রবার রাতে জেদ্দা হয়ে দেশের উদ্দেশ্যে রওনা করবেন। শনিবার সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

পানি না দিলে ভারতকে করিডোর-ট্রানজিট কোনোটিই নয়: নাহিদ ইসলাম

আলজেরিয়ার রাষ্ট্রদূতের কাছে জামায়াত আমিরের লেখা চিঠি হস্তান্তর

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: ডা. শফিকুর রহমান

পত্রিকা ছেঁড়ার ঘটনায় উদ্বেগ, দায়িত্বশীল আচরণের আহ্বান ওলামা অ্যালায়েন্সের

লং মার্চ করে নয়, জুলাই সনদের সমাধান হবে সংসদে: রিজভী

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

আমার দেশ-এর কপি ছিঁড়ে মাহমুদুর রহমানের কণ্ঠরোধ করা যাবে না: যুব জাগপা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না: এটিএম আজহার

কুমিল্লা মহানগর জামায়াতের দুই নেতার সদস্যপদ বাতিল