হোম > রাজনীতি

গণবিপ্লবী উদ্যোগের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি ঘোষণা

আহ্বায়ক আরিফ সোহেল

বিশেষ প্রতিনিধি

“সকল ক্ষমতা জনগণের”-এই মৌলিক দর্শনকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক উদ্যোগ ‘গণবিপ্লবী উদ্যোগ’। এই প্ল্যাটফর্মের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে আরিফ সোহেলকে আহ্বায়ক এবং ৩৫ জনকে সংগঠক করে ৩৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়। ঘোষণা অনুযায়ী, দুই মাস মেয়াদি এই প্রস্তুতি কমিটি সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গণবিপ্লবী উদ্যোগ’ জনগণের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা এবং জনগণ, প্রকৃতি ও স্থানীয় সমাজের ওপর ভিত্তি করে একটি নতুন রাষ্ট্র-সমাজব্যবস্থা নির্মাণের গণভিত্তিক রাজনৈতিক উদ্যোগ। জনগণকে রাষ্ট্রের মালিক, সিদ্ধান্তগ্রহণকারী এবং রাষ্ট্র পরিচালনার সক্রিয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করাই এর মূল লক্ষ্য। ক্ষমতার পুনর্বণ্টন, স্থানীয় স্বশাসন, প্রকৃতিনির্ভর রাষ্ট্রচিন্তা, জনগণকেন্দ্রিক অর্থনীতি এবং সমাজ ও সংস্কৃতির পুনর্জাগরণ এই উদ্যোগের অন্যতম ভিত্তি।

প্রস্তুতি কমিটির সংগঠকেরা নিজ নিজ এলাকার বাস্তব সমস্যা ও প্রয়োজনকে কেন্দ্র করে জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন, স্থানীয় গণসংগঠন গড়ে তোলা এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সমন্বয় তৈরির কাজ করবেন। চেতনা নির্মাণ, জনগণকে সংগঠিত করা এবং স্থানীয় অর্থনীতি, শিক্ষা, কৃষি, পরিবেশ, সংস্কৃতি ও জনসেবায় বিকল্প মডেল গড়ে তোলার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা হবে। এই কার্যক্রমে কেন্দ্রের ভূমিকা হবে কেবল সমন্বয় ও নীতিনির্ধারণ; স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও স্বশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

ঘোষিত মেয়াদ অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে এই প্রস্তুতি কমিটি ‘গণবিপ্লবী উদ্যোগ’-এর গঠনতন্ত্র প্রণয়ন করবে। গঠনতন্ত্র প্রণয়নে জনগণ, প্রকৃতি, স্থানীয় সমাজ, ন্যায় ও নৈতিকতা এবং স্বশাসন - সংগঠনের এই পাঁচটি মৌলিক ভিত্তিকে গুরুত্ব দেওয়া হবে।

কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফ সোহেল। এছাড়া সংগঠক হিসেবে বাংলা বর্ণানুক্রমে রয়েছেন, অদিতি, আজাদ খান ভাসানী, আজহারুল হক লিংকন, আব্দুল্লাহ আল সোহানুর ইসলাম সোহান, আব্দুল্লাহ সালেহীন অয়ন, আব্দুস সামাদ আজিজ, আবির হাসান, আমিনুল হুদা আমান, আসিফ নেহাল, ইমতিয়াজ রাকিবুল, উম্মে খায়ের ঈদি, কবীর আলমগীর, খন্দকার নিয়াজ রহমান, খান মুহাম্মদ মুরসালীন, জার্জীস আহমেদ, তানজিনা তাম্মিম হাপসা, তাপসী রাবেয়া, নাহিদ ইসলাম, ফারজানা আক্তার চারুলতা, ফারহাদ আলম ভূঁইয়া, মাসুম সরকার রাজা, মাহাথির মেসুত হিমেল, মিশু আলী শুহাস, মো. আশিকুর রহমান খান, মো. তানভীর হাসান, মো. মাসউদুজ্জামান, মো. রাকিবুল হাসান ইমন, মোহাম্মদ ফাহিম আহম্মেদ, মোহাম্মদ মাজেদুর রহমান, রাঈদ হাসান, রোকন শেখ, লিখন ইসলাম, শিবলী মোস্তফা খান, সাখাওয়াত হোসেইন তুরাগ এবং সুমাইয়াহ রহমান।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে বুঝব ‘সবাই ভাগ পাবেন’

রাজনৈতিক চিন্তায় মেধাবীদের বঞ্চিত করা কোনোভাবেই মানা হবে না

জনগণের সম্পদ দখলে নিতে মরিয়া বিএনপি সন্ত্রাসীরা

আল্লাহর বিধান ছাড়া প্রকৃত শান্তি অসম্ভব: জামায়াতের সেক্রেটারি জেনারেল

‘দেশ চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে’

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক

রাড্ডায় টাঙানো ‘সমমনা সমিতির’ সাইনবোর্ড সরাল এনসিপি

প্রধানমন্ত্রীর আসনে চাঁদাবাজির দুঃসাহস কাদের হতে পারে, প্রশ্ন নাহিদ ইসলামের

সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণের প্রতিবাদে যুবশক্তির বিক্ষোভ

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ নেতাকর্মী সন্দেহে আটক ২৬০