হোম > রাজনীতি

হাদি ও শাপলা হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে: মামুনুল হক

আমার দেশ অনলাইন

শহীদ শরীফ ওসমান বিন হাদি ও শাপলা চত্বরের হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় জোটের শরিক নেতা আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করেছে। জনগণের রায়ের সঙ্গে কোনো ধরনের ছলচাতুরি মেনে নেওয়া হবে না। গণভোটের রায় কার্যকর না করলে সংবিধান সংস্কারের আন্দোলন, সরকার পতনের আন্দোলনে পরিণত হতে পারে।

শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চের শেষ কর্মসূচির সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আমরা গণভোটে জনগণের কাছে ‘হ্যাঁ’ ভোট চেয়েছিলাম। আমাদের সম্মিলিত আহ্বানে জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে। আপনারা সংস্কারের ক্ষেত্রে ঘাটতি করতে পারেন, কিন্তু আমরা ঘাটতি মেনে নিতে পারব না। আপনারা বিশ্বাসঘাতকতা করতে পারেন না।

তিনি বলেন, আজ আন্দোলনের তৃতীয় ধাপের সূচনা হলো। এই গণসমুদ্র থেকে পরিষ্কার ঘোষণা দিতে চাই, গণভোটের আগে যদি সংবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ না করা হয়, তাহলে আমাদের সংবিধান সংস্কারের আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হতে পারে।

মামুনুল হক বলেন, আমাদের আন্দোলনের মূল কথা সরকার পতনের আন্দোলন নয়। আমরা সরকার পতনের জন্য আন্দোলন করছি না সরকারকে জাগানোর জন্য, সরকারের প্রতি সতর্কবার্তা দেওয়ার জন্য আন্দোলন করছি। আমাদের দাবি পরিষ্কার গণভোটের রায় কার্যকর করতে হবে।

শেখ হাসিনার সরকারের সমালোচনা করে তিনি বলেন, হাসিনা জনগণকে উন্নয়নের নানা গল্প শুনিয়েছেন। কিন্তু দেশে মেগা দুর্নীতি হয়েছে, বিপুল অর্থ পাচার হয়েছে এবং দেশকে ঋণের বোঝায় পরিণত করা হয়েছে।

মাদরাসা শিক্ষায় সংস্কার চান ওলামা পরিষদের নেতারা

ছয় দফা না মানলে সরকারকে লাল কার্ড দেখাবে জনগণ: মামুনুল হক

শাপলা, পিলখানা ও চব্বিশের গণহত্যার বিচার আদায় করে ছাড়ব: জামায়াত আমির

সংসদের আগামী অধিবেশনে যাব কি না নিশ্চিত নয়: নাহিদ

বালুর ট্রাক সরাতে না পারা দল আমাদের পরামর্শ দিতে পারে না: সারজিস

গ্যাস-বিদ্যুৎ কার্ড থাকলে দিন, সরকারকে আসিফ মাহমুদ

জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে জনগণ ছাড় দেবে না: গোলাম পরওয়ার

‘আমাদের একজন ওসমান হাদি ছিলেন, আরেকজন হাদি হাজির করলাম’

অধিকার আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ, সীতাকুণ্ডে জামায়াত আমির

গণমানুষের রায়ের সাথে বেইমানি করে সরকার টিকতে পারবে না