হোম > রাজনীতি

ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে সাম্প্রতিক হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা, তার যথাযথ দাফন-কাফন, আহতদের উন্নত সুচিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করার দাবিতে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন খেলাফত আন্দোলনের শীর্ষ নেতারা।

মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে ধর্মমন্ত্রীর নিজ বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে খেলাফত আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠককালে খেলাফত আন্দোলনের নেতারা রিয়াদ বিমানবন্দরে মর্মান্তিক ওই হামলায় নিহত মুফতি নাসরুল্লাহ বদরের পবিত্র মরদেহ দ্রুত বাংলাদেশে এনে পরিবারের কাছে হস্তান্তর এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে নিহত ও আহতদের শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের উপযুক্ত আর্থিক সহায়তা প্রদানের জন্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

নেতদের কথা মনোযোগ সহকারে শুনে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ তাদের দাবির প্রতি পূর্ণ সহমর্মিতা প্রকাশ করেন এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সরকারি ও প্রশাসনিক সহযোগিতা প্রদানের আশ্বস্ত করেন।

খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে প্রতিনিধিদলটিতে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হক ময়মনসিংহী, মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, জমিয়ত নেতা মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, মুফতি সাইফুল ইসলাম মাদানী, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মুফতি সুলতান মাহিউদ্দিন ও মাওলানা ইয়ামিন হুসাইন আজমী প্রমুখ।

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রতিমন্ত্রী ইশরাকের শোক

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের ইন্তেকাল

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি

কাঠামোগত ধর্মবিদ্বেষের কবর রচনার মাধ্যমেই রাষ্ট্র বিনির্মাণের সূচনা হবে: আশরাফ মাহদী

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তায় নেজামে ইসলাম পার্টির নিন্দা

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আব্দুল্লাহ

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে মানুষ সর্বস্ব হারাচ্ছে: সাদিক কায়েম

রিয়াদে নিহত নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফেরানোর দাবি জমিয়তের