হোম > রাজনীতি

‘নতুন কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না’

আমার দেশ অনলাইন

নতুন কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী। শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজিত ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিদওয়ান মাযহারী বলেন, '২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছিলেন, আজ তাদেরই কেউ কেউ বিভাজনের রাজনীতি করছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করা হচ্ছে, যার ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।'

তিনি আরও বলেন, 'ছাত্রলীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা রাজপথে লড়াই করেছি। আজ সেই একই ধরনের আধিপত্যবাদী আচরণ যদি অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে আসে, ছাত্র জমিয়ত তারও বিরোধিতা করবে। ব্যক্তি, সংগঠন কিংবা দল পরিবর্তন হলেই আধিপত্যবাদী রাজনীতি গ্রহণযোগ্য হয়ে যায় না।'

ছাত্রসংগঠনগুলোর প্রতি নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি ও বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, 'ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সব ছাত্রসংগঠনের দায়িত্ব। এ জন্য ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠনকে পারস্পরিক সংঘাত পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

সমাবেশ শেষে ছাত্র জমিয়ত বাংলাদেশের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে একটি ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি বায়তুল মুকাররম ও পল্টনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় পদযাত্রায় উপস্থিত ছিলেন জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মদ নুর হোসাইন, সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইনআমুল হাসান নাইম, অর্থ সম্পাদক হোসাইন আহমদ, প্রচার সম্পাদক আহমদ আল গাজী, প্রশিক্ষণ সম্পাদক শামসুল আরেফিন, ভার্সিটি সম্পাদক তাকি মাহমুদ, নির্বাহী সদস্য সাইফ বিন জামালসহ কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া ঢাকা মহানগর ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

পূজামণ্ডপে ঘুমহীন প্রহরীর ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী

ভারতে সিজেপি ও পাকিস্তানে পিটিআইয়ের আন্দোলনে ঢাকায় সংহতি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে শিবিরের নিন্দা, চার দফা দাবি

শ্রমিক ও জনগণের অধিকার রক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

বিভাজনমূলক বক্তব্য পলাতক ফ্যাসিস্ট শক্তিকে উৎসাহিত করতে পারে: মাওলানা হালিম

সরকারের ব্যর্থতায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতেই হবে