হোম > রাজনীতি

‘৫ আগস্টের পর ছাত্রলীগের স্থলাভিষিক্ত হওয়ার চেষ্টা করছে ছাত্রদল’

পোস্টে কাদের

আতিকুর রহমান নগরী

আব্দুল কাদের।

পাঁচ আগস্ট পরবর্তীতে ছাত্রদল ছাত্রলীগের স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের।

বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল কাদের বলেন—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতৃবৃন্দের ওপর হামলা করেছে। ৫-ই আগস্ট পরবর্তীতে ছাত্রদল ছাত্রলীগের স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ তবে আমরা সেটা হতে দেব না। শিক্ষাঙ্গণ সন্ত্রাসমুক্ত রাখবোই, এটা জুলাইয়ের অঙ্গীকার। যারাই ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকসহ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার তিন নেতার ওপর হামলা চালায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের বিরুদ্ধে ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে বিভাগে আটকে রাখে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে মারধর শুরু করে। এসময় একই বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম তাকে রক্ষায় এগিয়ে এলে তাদেরকেও গালিগালাজ ও হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা।

একই সঙ্গে শাখা বাগছাস সভাপতি মো. ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান ও যুগ্ম-আহবায়ক ফারুককেও ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করে। আহত ফয়সাল মুরাদ ও ফেরদৌস ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হন।

ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়তে হবে: মামুনুল হক

জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসে

অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি: মোনায়েম মুন্না

মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

মিরপুরে এমপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ