হোম > রাজনীতি

শহিদুল আলমকে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি ফখরুলের আহ্বান

স্টাফ রিপোর্টার

আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে ইসরাইলি বাহিনী সাগরে বাধা দিয়ে আটক করেছে—এমন তথ্য জানিয়ে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বুধবার, ৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, ‘শহিদুল আলমকে মুক্তি দিন। আমি সরকারের কাছে আহ্বান জানাই, যেন তার নিরাপদে বাংলাদেশে ফেরার জন্য অবিলম্বে ব্যবস্থা নেয়া হয়।’

এর আগে, আজই শহিদুল আলম তার ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় জানান, তিনি গাজার উদ্দেশে যাত্রা করা একটি মানবিক সহায়তাবাহী ফ্লোটিলার অংশ ছিলেন, যা সাগরে ইসরাইলি বাহিনীর দ্বারা বাধা পায় এবং তাকে অপহরণ করা হয়।

ভিডিওতে তিনি বলেন, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। যদি আপনি এ ভিডিওটি দেখে থাকেন, তাহলে ধরে নিতে হবে আমরা সাগরে বাধাগ্রস্ত হয়েছি এবং আমি ইসরাইলি দখলদার বাহিনীর হাতে অপহৃত হয়েছি।’

প্লট-শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার ঘোষণা দিয়ে সরকারি বাসা নেওয়ার বিষয়ে যা বললেন জামায়াত আমির

দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার দাবি যুবদল সভাপতির

‘আসন্ন অনিবার্য বিপ্লবের প্রস্তুতিতে একত্র হওয়ার’ আহ্বান

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী