হোম > রাজনীতি

ক্ষমতায় গেলে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা করবে জামায়াত: ড. হেলাল উদ্দিন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি বলেন, একটি বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা মানে এমন এক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে জনগণের সকল মৌলিক অধিকার নিশ্চিত হয়। সামাজিক ন্যায়বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়, এবং ধর্ম, বর্ণ, লিঙ্গ, বয়স বা অন্য কোনো ভিত্তিতে বৈষম্য থাকে না।

এর জন্য প্রয়োজন দেশের সর্বস্তরে বৈষম্যের উৎসগুলো নির্মূল করা, একটি স্বতন্ত্র ও শক্তিশালী বিচার বিভাগ নিশ্চিত করা, এবং শিক্ষা ও অন্যান্য নাগরিক সেবার উন্নয়ন ঘটানো। মা-বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে, কর্মস্থলেও সুরক্ষিত থাকবে।

শুক্রবার ঢাকা মহানগরী দক্ষিণ, শাহজাহানপুর পূর্ব থানা আয়োজিত ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

ঢাকা-৮ আসনে জামায়াতের প্রার্থী ড. হেলাল উদ্দিন আরও বলেন, আমাদের দেশে নারীরা অনেক পিছিয়ে রয়েছে। বিশেষ করে বেকার নারীদের যোগ্য করে গড়ে তুলতে বাংলাদেশ জামায়াত ইসলামী শিক্ষা ও প্রশিক্ষণে মাধ্যমে কর্মমুখী করে তুলবে।

নারীদের আলাদা কর্মক্ষেত্র তৈরি করলে দেশ যেভাবে এগোবে তেমনি পারিবারিকভাবে সুসংহতি গঠন হবে। সেই সঙ্গে রাজধানীতে যাতায়াতের জন্য নারীদের নিরাপদ পরিবহন ও মহিলা হোস্টেলের উন্নত পরিবেশ তৈরী করা হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সম্পর্কে একটা ভুল ধারণা প্রচলিত আছে। দল হিসেবে নারীদের সবচেয়ে বেশি সম্মানের চোখে দেখেন বাংলাদেশ জামায়াত ইসলামী। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে। ইনসাফ কায়েম করতে। যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে, না চাইলেও অধিকার পাবে।

ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠকের সভাপতিত্ব করেন, শাজাহানপুর পূর্ব থানার আমীর মওলানা শরিফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন, থানা সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেন। এছাড়া অনুষ্ঠানে ইউনিট দায়ীত্বশীলরাও উপস্থিত ছিলেন।

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

কওমি অঙ্গনে টার্গেট মামুনুল হক

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু

বিএনপি রাষ্ট্র সংস্কার নয়, আধিপত্যবাদের সঙ্গে আপস করতে চায়: মামুনুল হক

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করতে হবে

সংবিধান বহাল রাখার জন্য জুলাই অভ্যুত্থান হয়নি: গাজী আতাউর রহমান

জামায়াত সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়: সেলিম উদ্দিন

চাঁপাইনবাবগঞ্জে নতুন উপজেলা গঠনের দাবি জামায়াত এমপির, প্রস্তাবনা প্রদান

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে: জমিয়ত