হোম > রাজনীতি

এবি পার্টির কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার

আমার বাংলাদেশ (এবি পার্টি) কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ৭ জন ভাইস চেয়ারম্যান, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সম্পাদকীয় পদ ও দায়িত্ব নির্ধারণ করে সর্বমোট ১০২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে দলটি।

নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

গত ১৯ জানুয়ারি দলের নির্বাচিত নির্বাহী পরিষদের ১ম সভায় দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান এর আগে নির্বাহী পরিষদে তিন জনকে মনোনয়ন দেন। তারা হলেন- ব্যারিস্টার নুরুল গাফফার (ইউকে), সিদ্দিকুর রহমান (চট্টগ্রাম) ও অ্যাডভোকেট সানোয়ার হোসেন (জামালপুর)।

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। বর্তমান কমিটিতে আগের দায়িত্বের বেশ কিছু রদবদল হয়েছে। নতুন করে ৮ জন নেতাকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আরও ৮ জনকে।

এবারের কমিটিতে নারীদের অন্তর্ভুক্তি আগের চেয়ে বেড়েছে। দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটিতে আগের মতো এবারও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটি ঘোষণা প্রসঙ্গে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রবীণ ও নবীনের সমন্বয়ে গঠিত কমিটি শিগগিরই কাজ শুরু করবে। দলে ব্যাপক গতিশীলতা তৈরি হবে বলে আমরা মনে করি।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি