হোম > রাজনীতি

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর ইসলাম। হলফনামায় তথ্যের অসঙ্গতি এবং নোটারি পাবলিকের কাগজে স্বাক্ষরের তারিখ নিয়ে গরমিল থাকায় মনোনয়নপত্রটি বাতিল করা হয়।
শুক্রবার বেলা ৪টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শিবগঞ্জ-২ আসনে মনোনয়ন যাছাই-বাছাই করে তিনি এ আদেশ দেন।
পাশাপাশি এই আদেশের বিরুদ্ধে যদি আপত্তি থাকে, তাহলে আপিল করার পরামর্শ দেন। তার আগে, জাতীয় পার্টি মনোনীত সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহের বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলার মামলা থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে অন্য বৈধ প্রার্থীরা হলেন মীর শাহে আলম (বিএনপি), মাওলানা আবুল আজাদ মো. শাহাদাতুজ্জামান (জামায়াতে ইসলামী), মো. জামাল উদ্দীন (ইসলামী আন্দোলন)।

উল্লেখ্য, বগুড়া-২ আসনে সর্বমোট সাতজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এছাড়া বাতিল করা হয়েছে গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়ন।

রাজধানীতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ

বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী

আওয়ামী লীগের বিচার করতে হবে: সংসদে নাহিদ

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে মামনুল হকের স্বাক্ষর

আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই: নাহিদ ইসলাম

বন্যায় দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা স্থগিত করল এনসিপি

এইচএসসি-আলিম পরীক্ষা স্থগিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর জামায়াত সেক্রেটারির

চট্টগ্রামে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের আইনের আওতায় আনুন