হোম > রাজনীতি

এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার: রিজভী

স্টাফ রিপোর্টার

এক/এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার নয়াপল্টনে এক দোয়া মাহফিলে এ কথা বলেন। আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রুহুল কবীর রিজভী বলেন, এক/এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার, বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে না। সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি। লড়াই সংগ্রাম করে বিএনপি টিকে আছে।

তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। বিএনপি সবসময় অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সব সময় সোচ্চার ছিলো এখনও আছে আগামিতেও থাকবে। সরকারের চালচলন দেখে মনে এরাই ১/১১ সরকারের ছায়া।

রিজভী বলেন, আন্তর্জাতিক মাস্টার প্লানের অংশ ছিলো আগে স্থানীয় নির্বাচন। এই সরকার তো ছাত্র জনতার আন্দোলন ও রক্তের ফসল। আমরা আশা করি জনগণের আকাঙ্খা পুরণ করবে এই সরকার। কিন্তু প্রয়োজনীয় সংস্কারে তাদের মনোযোগ নেই। একদিকে কলকারখানা বন্ধ হচ্ছে, অর্থনীতি নিম্নমুখী। জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোরপ্যাঁচের মধ্যে আছে সরকার। বিএনপি বিশ্বাস করে গনতন্ত্রকে টিকিয়ে রাখতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে।প্রয়োজনে আইন করে পদক্ষেপ নিবে।

তিনি বলেন, ছাত্র জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করার উপায় নেই। সুশীল সমাজের নামে যা বলবেন যা করবেন তা মেনে নেয়ার সুযোগ নেই। অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি