হোম > রাজনীতি

ক্রসফায়ারের চিন্তা পুলিশের ব্যর্থতা ও ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ

আতাউল্লাহ আমীন

স্টাফ রিপোর্টার

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্যকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। তিনি বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মোকাবিলায় কার্যকর কৌশল তুলে ধরার পরিবর্তে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেওয়া পুলিশের প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও ফ্যাসিবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, ‘ক্রসফায়ার ছাড়া আইনশৃঙ্খলা রক্ষার কি কোনো কার্যকর কৌশল পুলিশের জানা নেই? অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত ও যথাযথ প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করাই একটি পেশাদার পুলিশ বাহিনীর মূল দায়িত্ব। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা ও প্রশাসনিক কৌশল যদি পুলিশ প্রধানের না থাকে, তবে তার এই পদে বহাল থাকার কোনো যৌক্তিকতা নেই। এ দায়িত্ব এমন দক্ষ ব্যক্তির হাতে দেওয়া উচিত, যিনি আইনসম্মত ও কার্যকর উপায়ে পরিস্থিতির ইতিবাচক উন্নয়ন ঘটাতে পারবেন।’

তিনি আরো বলেন, অতীতে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি দেশে গুম, হেফাজতে নির্যাতন ও রাষ্ট্রীয় ক্ষমতার যথেচ্ছ অপব্যবহারের পথ উন্মুক্ত করেছিল। বিগত ফ্যাসিস্ট আমলের সেই দুঃসহ তিক্ত অভিজ্ঞতার পরও পুলিশের শীর্ষ পর্যায় থেকে পুনরায় একই ধরনের বক্তব্য আসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে জনগণ কোনো ফ্যাসিবাদী পুলিশি রাষ্ট্র দেখতে চায় না; বরং আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল একটি জনবান্ধব পুলিশ বাহিনী প্রত্যাশা করে।

খেলাফত মজলিসের এই নেতা স্পষ্ট করে বলেন, ‘সরকার অনুমোদন দিলেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কখনো বৈধতা পায় না। অপরাধ দমনে পুলিশকে অবশ্যই কঠোর হতে হবে, তবে সেই কঠোরতা নিশ্চিত করতে হবে আইনের সুনির্দিষ্ট কাঠামোর ভেতরে থেকেই। আমরা অবিলম্বে আইজিপির দেওয়া বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করছি।’

ক্রসফায়ারের ভয়ভীতি বা হুমকি প্রদর্শনের সংস্কৃতি পরিহার করে আইনের নিরপেক্ষ প্রয়োগ ও কাঠামোগত সংস্কারের মাধ্যমেই দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

আইজিপির ক্রসফায়ার বক্তব্যের নিন্দা, অপসারণ দাবি এনসিপির

লগি-বৈঠার তাণ্ডব পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা ছিল: বিরোধীদলীয় নেতা

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক

এনসিপির জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

গণভোটের সঙ্গে গাদ্দারি করে ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার

ক্রসফায়ার হুমকি সভ্য সমাজে চলতে পারে না: খেলাফত মজলিস

আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী: জামায়াত

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বিরোধী দলের আসনও এখন দলীয়করণ হচ্ছে

আমার দেশ প্রেসের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা

শেরে বাংলার সমাধিতে জাতীয় কৃষক শক্তির শ্রদ্ধা নিবেদন