হোম > রাজনীতি

নতুন সংবিধানই শ্রমিক ও জনগণকে মুক্তি দিতে পারে

শ্রমিক সমাবেশে এনসিপি নেতা আখতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের পুরোনো যে সংবিধান আছে সেখানে শ্রমিকদের অধিকার, জানতার অধিকার নিশ্চিত করা হয়নি। এই সংবিধান দেশের মানুষকে মুক্তি দিতে পারেনি। দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে নতুন একটি সংবিধানই শ্রমিক এবং জনগণকে মুক্তি দিতে পারে।

শুক্রবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তা এলাকায় চান্দনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এনসিপি নেতা আখতার হোসেন বলেন, শ্রমজীবী মানুষের কথা সংবিধানে পরিষ্কারভাবে সুরক্ষিত করতে হবে। বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, শ্রমিকের অধিকারের কথা থাকে এমন একটি সংবিধান প্রণয়ন করতে হবে।

এনসিপির গাজীপুর জেলা মহানগর শ্রমিক উইংয়ের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন দলটির শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকির। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, রিয়াজ মোর্শেদ, বশির আহম্মেদ, শ্রমিক নেতা আরমান হোসেনসহ এনসিপি ও শ্রমিক উইংয়ের শীর্ষ নেতারা।

গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন