হোম > রাজনীতি

পেশাগত উন্নয়নে ড্যাব কাজ করবে প্রত্যাশা ন্যাবের

স্টাফ রিপোর্টার

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নতুন নেতৃত্ব পেশাগত উন্নয়নে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)।

রোববার (১০ আগস্ট) সদ্য নির্বাচিত ড্যাবের নেতাদের শুভেচ্ছা বার্তায় এই প্রত্যাশার কথা জানিয়েছে ন্যাব।

ড্যাব নেতাদের অভিনন্দন জানিয়ে ন্যাবের সভাপতি বিলকিছ জাহান চৌধুরী বলেন,‘চিকিৎসক সমাজের ঐক্য, মর্যাদা ও পেশাগত উন্নয়নের অঙ্গীকার নিয়ে ডা. হারুন-ডা. শাকিল পূর্ণ প্যানেল দুর্দান্ত সাফল্যের সাথে বিজয়ের মুকুট অর্জন করেছে। আপনাদের দূরদর্শী নেতৃত্ব,আন্তরিকতা ও নিষ্ঠা ডাক্তার সমাজের অধিকার রক্ষার পাশাপাশি নার্সদের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন এটাই প্রত্যাশা।’

নতুন কমিটির মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত আরও আধুনিক, মানসম্মত ও মানবিক হওয়ার প্রত্যাশা রাখেন তিনি।

সীমান্তে গুলি এলে পাল্টা জবাব দিতে হবে: রাশেদ প্রধান

হেবা ইস্যুতে আইনমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট, আপত্তি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

ঢাকার দুই সিটিতে নাসির-আসিফকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানাল জামায়াত

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় জামায়াতের নিন্দা

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াত ঢাকা মহানগরী উত্তরের প্রস্তুতি সভা

স্থানীয় নির্বাচনে যে কঠিন পরীক্ষার মুখোমুখি বিএনপি

হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া অ্যাভিনিউ থেকে

মির্জা ফখরুলের আসনে প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর