হোম > রাজনীতি

ভয় দেখিয়ে রাজনৈতিক অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবে না: আখতার হোসেন

হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে জামায়াত–এনসিপিসহ ১১ দলীয় জোটের পক্ষে শাপলা প্রতীকের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

হুমকির ঘটনার পর শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় আখতার হোসেন বলেন, ভয় দেখিয়ে রাজনৈতিক অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবে না। জনগণের সমর্থন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কোনো হুমকিতে আমরা পিছপা হবো না।

তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে আদর্শ ও কর্মসূচি দিয়ে। হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতিতে জনগণ বিশ্বাস করে না।

ভিডিও বার্তায় এনসিপি নেতা বলেন, সারা দেশের ন্যায় আমার নির্বাচনি এলাকায়ও শাপলা কলির নেতাকর্মীদের হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে আজ বিকেলে অপরিচিত নাম্বার একটা কল আসে। আমাকে অসভ্য ভাষায় গালিগালাজ দেয়। এবং বলে নির্বাচনের পরে দেখে ফেলবে এবং আমিসহ আমার পরিবারকে মেরে ফেলবে, এসব বলে আমাকে হত্যার হুমকি দেয়।

তিনি আরও বলেন, এর মত অবস্থায় একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে আমরা তা প্রত্যাশা করি। একইসঙ্গে বলতে চাই ফ্যাসিবাদের আমল থেকেই আমরা জেল জুলুম নির্যাতন শিকার করে আজকে এই পর্যায়ে এসেছি। হত্যার হুমকি দিয়ে, ভয় দেখিয়ে আমাদের জয়যাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

জিডি সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনি প্রচার চলাকালে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে কল করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়ার পর কলটি কেটে দেওয়া হয়।

জিডিতে আরও বলা হয়, উক্ত অপরিচিত মোবাইল নম্বরের ব্যক্তি দ্বারা যে কোনো সময় তার বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে বিষয়টি ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে সাধারণ ডায়েরিভুক্ত করা প্রয়োজন মর্মে তিনি পীরগাছা থানায় আবেদন করেন।

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

চ্যালেঞ্জ, ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে

মেধা-নৈতিকতার সমন্বয়ে দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গড়ার আহ্বান

জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: রিজভী

১১ দলের লংমার্চে বাধা দিলে সরকারের প্রতি জনঅনাস্থা বাড়বে

আইনশৃঙ্খলার অবনতি, আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় নারী শক্তির

জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে বিএনপি সরকার: তারেক রহমান

স্বর্ণালংকার ছিনতাই: বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার

মক্কা চুক্তিতে সরকারের আগ্রহকে ইতিবাচক দেখছেন আসিফ মাহমুদ

জ্বালানি সংকট নিয়ে সরকারের প্ল্যান জনগণের সামনে পরিষ্কার করুন: মাহমুদুর রহমান মান্না