হোম > রাজনীতি

জিয়া উদ্যানে মানুষের ভিড়, এখনো শুরু হয়নি কবর খনন

আতিকুর রহমান নগরী

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর খনন এখনো শুরু হয়নি। তবে ইতোমধ্যে তার কবর দেখতে বিএনপি নেতাকর্মীসহ উৎসুক অনেকেই ভিড় করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে জিয়া উদ্যান ঘুরে এমন চিত্র দেখা যায়।

ইতোমধ্যে এই স্থান পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরও জিয়া উদ্যানে এসেছেন।

সরেজমিনে দেখা যায়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের চারপাশে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছেন। অনেকে দাঁড়িয়ে আছেন নীরব হয়ে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অনেকে সেখানে রয়েছেন।

খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। পরবর্তীতের তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল