হোম > রাজনীতি

বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী লেবার পার্টিতে যোগদান

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শুধু ক্ষমতার হাতবদল নয়, অর্থবহ রাষ্ট্রীয় পরিবর্তনই জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনার বহিঃপ্রকাশ। আমরা জান দেব, তবুও জুলাই দেব না।

তিনি বলেন, সংবিধানের কেবল সংশোধন নয়, প্রয়োজন রাষ্ট্র সংস্কার। জনগণের গণভোটের রায় সংসদে বাস্তবায়িত না হলে, জুলাই গণঅভ্যুত্থানের মতো দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিই রাজপথে তার ফয়সালা করবে।

শুক্রবার বিকেলে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার শতাধিক নেতাকর্মী বাংলাদেশ লেবার পার্টিতে যোগদান করেন।

ডা. ইরান আরো বলেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বেঈমানি করেছে। ক্ষমতায় যাওয়ার স্বার্থে জুলাই সনদে স্বাক্ষর করলেও এখন তা বাস্তবায়নে অস্বীকৃতি জানাচ্ছে। জনগণের প্রত্যাশা ও গণআকাঙ্ক্ষার সঙ্গে এ অবস্থান সাংঘর্ষিক।

ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির আহ্বায়ক এ আর এম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী ও অ্যাডভোকেট জোহরা খাতুন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আবদুর রহমান খোকন, মো. হেলাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন ও সহ সভাপতি মো. শুভ আহমেদ।

এছাড়া বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ আলম পাটোয়ারী, গোলাম আজম, মো. রাজু বেপারী, ডা. ইউসুফ উল্লাহ পাটোয়ারী, উত্তর লেবার পার্টির যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, মোহাম্মদ রাসেল আহমেদ, আলমগীর হোসেন, অন্যতম সদস্য মো. এনামুল হক, শফিকুল ইসলাম, পল্টন থানা সভাপতি দেলোয়ার হোসেন রিপন, কামরাঙ্গীরচর থানা সভাপতি মোহাম্মদ আজাদ, যাত্রাবাড়ী থানার লুৎফর রহমান, কদমতলী থানার আবদুস সোবহান, শ্যামপুর থানার জুয়েল মাহমুদ, বাংলাদেশ ছাত্র মিশন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. রায়হান উদ্দিন সনি ও সদস্য সচিব মো. সিয়াম মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন দল ও শ্রেণি-পেশার ৭০ জন নেতাকর্মী ও ব্যক্তিবর্গকে ফুল দিয়ে বরন করে নেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: নাহিদ

প্রধানমন্ত্রীর কাছে সব ধর্মের মানুষ সমান

প্রযুক্তি এগোলেও শ্রমিক পিছিয়ে থাকবে না: শিমুল বিশ্বাস