হোম > রাজনীতি

শহীদ মিনার থেকে ‘ভারত আউট’ ডাক দেবে জুলাই ঐক্য

স্টাফ রিপোর্টার

শহীদ ওসমান হাদির খুনি ও চব্বিশের গণঅভ্যুত্থানে জড়িত গণহত্যাকারীদের ভারতে আশ্রয় প্রদান, আইসিসিসহ আন্তর্জাতিক অঙ্গনে ভারতের একচ্ছত্র আধিপত্য, গত চারটি জাতীয় সংসদ নির্বাচনে ভারতের হস্তক্ষেপ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে ‘র‌্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচি পালন করবে জুলাই ঐক্য।

চব্বিশের গণঅভ্যুত্থানের রক্তঝরা চেতনা ধারণকারী এই মোর্চার উদ্যোগে শনিবার বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে জোরালোভাবে ‘ভারত আউট’-এর ডাক দেওয়া হবে।

এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, বিপ্লবী সংগঠন ও সামাজিক আন্দোলনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহীদ ওসমান হাদি চত্বর পর্যন্ত এক দুর্বার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে, যা ভারতের আগ্রাসন ও দালাল রাজনীতির বিরুদ্ধে জনগণের ঘৃণা ও প্রতিরোধের বার্তা বহন করবে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় প্রশ্নবিদ্ধ দুদক: নাহিদ

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন