হোম > রাজনীতি

শাপলা কর্নার পরিদর্শন করলেন সংসদ সদস্য মাহবুবা হাকিম

আমার দেশ অনলাইন

আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শন করছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম। সোমবার বাদ আসর তিনি মাদ্রাসাতুল মাদানিয়ার পরিচালকসহ হিফজের এক ঝাঁক ছাত্র-ছাত্রীকে সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি শাপলা কর্নার পরিদর্শন করেন।

বইমেলা পরিদর্শনকালে তিনি লিটলম্যাগ কর্নার ও সিরাত এক্সিবিশনসহ বিভিন্ন আয়োজন ঘুরে দেখেন। লিটলম্যাগ কর্নার থেকে তিনি তার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ম্যাগাজিন সংগ্রহ করেন।

এছাড়া মেলার বিভিন্ন প্রকাশনী থেকে তিনি বই সংগ্রহ করেন। এর মধ্যে মাকতাবাতুল আশরাফ থেকে তার হযরত প্রফেসর হামিদুর রহমান (রহ.)-এর ‘তাযকিরাতুল আখিরাহ’, আমিরে মজলিস আল্লামা মামুনুল হক লিখিত ‘জুলাই কেন আমাদের লড়াই?’, ইলহাম থেকে মাহমুদুল হাসান সাগর রচিত ‘হাফেজ্জি হুজুরের রাজনীতি’, হসন্ত প্রকাশনী থেকে হাবীবুল্লাহ সিরাজ রচিত ‘নারীজীবন’ এবং শাপলা স্মৃতি সংসদ প্রকাশিত ‘শহীদনামা’সহ শাপলা কর্নারের বেশ কিছু বই সংগ্রহ করেন।

পরিদর্শন শেষে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম বলেন, “আলহামদুলিল্লাহ, আজ আন্তর্জাতিক ইসলামী বইমেলা ঘুরে দেখলাম। সত্যি বলতে, এখানে এসে খুব ভালো লাগছে। ছোটবেলা থেকেই বই পড়া আমার অন্যতম একটি শখ। আর বইমেলা মানেই শুধু বই কেনাবেচা নয়। বইয়ের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি, আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে জানি এবং নতুন প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলার সুযোগ পাই।

তিনি বলেন, বিশেষ করে শাপলা কর্নারে আমাদের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। আমি মনে করি, আমাদের সন্তানদের এসব বিষয়ে জানার সুযোগ দেওয়া প্রয়োজন, যাতে তারা বইয়ের মাধ্যমে মূল্যবোধকে ধারণ করতে পারে।

আয়োজকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আল্লাহ তায়ালা এই উদ্যোগকে কবুল করুন এবং আমাদের সন্তানদের জন্য জ্ঞানচর্চার আরো সুন্দর পরিবেশ তৈরি করে দিন।

তিনি শাপলা কর্নারের আয়োজকদের ধন্যবাদ জানান এবং জ্ঞানচর্চার পরিবেশ আরো বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

এআরবি

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: নজরুল ইসলাম খান

বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

রাড্ডা ক্লিনিক যারা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে: আসিফ মাহমুদ

জামায়াত নেতাদের সঙ্গে আইডিইএ প্রতিনিধি দলের বৈঠক

আইনশৃঙ্খলার অবনতি, দখল ও চাঁদাবাজিতে ভীতসন্ত্রস্ত মানুষ, উদ্বেগ জামায়াতের

চাঁদাবাজদের জন্য ভিক্ষা করলেন হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী

ধ্বংস করা রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের

‘জুলাই যোদ্ধার স্টুডিওতে হামলা করে ইনিয়ে-বিনিয়ে বলা হচ্ছে চাঁদা চাওয়া হয়নি’

‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন’