হোম > রাজনীতি

‘আ.লীগের ১৭ বছর লেগেছিল, বিএনপির ১৭ মাসও লাগেনি’

কাদেরের পোস্ট

আতিকুর রহমান নগরী

আব্দুল কাদের।

গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, আওয়ামী লীগ আইয়ামে জাহেলিয়াত কায়েম করতে সতেরো বছর লেগেছিল, বিএনপি সতেরো মাস পার হওয়ার আগেই দেশে আবারো আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনছে।

শুক্রবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন—নিজেরা নিজেরা মারামারি করতেছে, একে-অন্যের মাংস খুবলে খাচ্ছে, চাঁদা না দিলে গণহারে ধর্ষণ করতেছে, দিনদুপুরে জনসম্মুখে খুন করে লাশের ওপর উন্মাদের মতো নৃত্য করতেছে, সাধারণ জনগণকে জিম্মি করে রাখতেছে!

আব্দুল কাদের বলেন—এটা অশনিসংকেত। নব্বইয়ের গণ অভ্যুত্থান পরবর্তীতে বিএনপি-ই প্রথম গণঅভ্যুত্থানের অঙ্গীকার ভঙ্গ করেছে, এবারও সেইম। এবার তো আরো বেপরোয়া, আরো উন্মাদ! ক্ষমতা, অর্থ, প্রভাব-প্রতিপত্তির নেশায় উন্মাদ বনে যাওয়া বিএনপিকে থামানোর উপায় কি?

তবে আশার বাণী হচ্ছে, চব্বিশের গণঅভ্যুত্থানের দেশ প্রেমিক তারুণ্য এখনো জেগে আছে, আশার আলো ছাড়াচ্ছে। কোনোভাবেই এদেশে আইয়ামে জাহেলিয়াত ফিরতে দেওয়া যাবে না, দেব না।

এর আগে বৃহস্পতিবার ছাত্রদলকে উদ্দেশ্য করে এক পোস্টে আব্দুল কাদের বলেন—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতৃবৃন্দের ওপর হামলা করেছে। ৫-ই আগস্ট পরবর্তীতে ছাত্রদল ছাত্রলীগের স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ তবে আমরা সেটা হতে দেব না। শিক্ষাঙ্গণ সন্ত্রাসমুক্ত রাখবোই, এটা জুলাইয়ের অঙ্গীকার। যারাই ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে।

ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়তে হবে: মামুনুল হক

জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসে

অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি: মোনায়েম মুন্না

মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

মিরপুরে এমপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ