হোম > রাজনীতি

কলম প্রতীক চেয়ে জাগ্রত পার্টির চিঠি

আতিকুর রহমান নগরী

দলীয় প্রতীক হিসেবে ‘কলম’ চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি। রোববার দলটির মুখপাত্র ও প্রেস অ্যান্ড মিডিয়া উইং কাজী শামসুল ইসলাম এ চিঠি দেয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাগ্রত পার্টির জন্য ‘কলম’ প্রতীক বরাদ্দ চেয়ে গত ২৮ ফেব্রুয়ারি ইসি সচিব বরাবর একটি চিঠি দেয়া হয়। ২২ জুন নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদন শেষে সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় আরো কয়েকটি দল প্রতীক হিসেবে ‘কলম’ চেয়েছে। কিন্তু গত বছর ২৮ নভেম্বর জাগ্রত পার্টির জন্মলগ্নে গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে দলীয় প্রতীক হিসেবে ‘কলম’ ব্যবহার করা হয়। এছাড়া নির্বাচন কমিশন ঘোষিত নিবন্ধন কার্যক্রমের একেবারে শুরুর দিকেই দলীয় প্রতীক হিসেবে ‘কলম’ চেয়ে ইসিতে চিঠি দেয় জাগ্রত পার্টি।

সেই চিঠির প্রেক্ষিতে কলম প্রতীকের প্রথম দাবিদার ও একমাত্র হকদার বাংলাদেশ জাগ্রত পার্টি। তাই নিবন্ধনের জন্য আবেদনকৃত নতুন রাজনৈতিক দলগুলোর কাগজপত্র যাচাই বাছাইয়ের পর প্রতীক বরাদ্দের সময়ে তাদের চিঠিটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহবান জানায় দলটি।

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

‘মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলতে পারে না’

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের