হোম > রাজনীতি

চাঁদাবাজদের দৌরাত্ম্যে জনগণকে জিম্মি হতে দেয়া যাবে না: সাইফুল হক

স্টাফ রিপোর্টার

সন্ত্রাসী, মাফিয়া ও চাঁদাবাজদের দৌরাত্ম্যে জনগণকে জিম্মি হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী অপরাধের সিন্ডিকেটসমূহ ভেঙে দিতে হবে। দেশবাসীর জীবন জীবিকার হেফাজত করা নির্বাচিত সরকারের অগ্রাধিকার হতে হবে।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে ঢাকা-১২ নির্বাচনি এলাকার পার্টি সংগঠকদের সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, অনেক প্রত্যাশার যে সরকার, সে সরকারের আমলে পুরানা জমানার মতো সন্ত্রাসী, মাফিয়া ও চাঁদাবাজদের দৌরাত্ম্যে জনগণকে কোনোভাবেই জিম্মি হতে দেয়া যাবে না। সন্ত্রাসী, দুর্বৃত্ত ও চাঁদাবাজদরকে কোনোভাবেই দলীয় রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবে না।

তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে সন্ত্রাসী দুর্বৃত্তরা রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় থেকে তাদের অপতৎপরতা চালিয়ে যায়। অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথেও এদের অশুভ সম্পর্ক থাকে। এসব আঁতাত চলতে থাকলে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ করা যাবে না।

এ সময় সভায় নেতৃবৃন্দ দুর্বৃত্ত, সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানান।

এএস

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ এনসিপির

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

পূজামণ্ডপে ঘুমহীন প্রহরীর ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী

ভারতে সিজেপি ও পাকিস্তানে পিটিআইয়ের আন্দোলনে ঢাকায় সংহতি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে শিবিরের নিন্দা, চার দফা দাবি

শ্রমিক ও জনগণের অধিকার রক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

বিভাজনমূলক বক্তব্য পলাতক ফ্যাসিস্ট শক্তিকে উৎসাহিত করতে পারে: মাওলানা হালিম