হোম > রাজনীতি

মামুলি সংশোধন নয়, গণরায়ের ভিত্তিতে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি

স্টাফ রিপোর্টার

আগের ১৭ বারের মতো সংবিধানের কেবল কোনো মামুলি সংশোধন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়, সেটাকে টেকসই করাও সম্ভব নয়। বরং অবিলম্বে জাতীয় ঐকমত্যের এবং গণভোটের গণরায় অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম।

শুক্রবার রাজধানীর শাহবাগে সংসদের ছয় মাসেও সংস্কার পরিষদ গঠন না করা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপন্থী আইন করার প্রতিবাদে দলটির গণসমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

সমাবেশে হাসনাত কাইয়ূম বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং গণভোটের গণরায়ের মাধ্যমে যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, তা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য। অথচ সংসদের ৬ মাস আজ পেরিয়ে গেলেও এখনো কোনো কার্যকর সংস্কার পরিষদ গঠন করেনি সরকার। বরং সরকার সংবিধান সংশোধনীর পুরাতন ব্যর্থ পথে এগিয়ে যাচ্ছে, র‍্যাবকে ভিন্ন নামে আরো সুসজ্জিত করছে, গুমের পক্ষে আইন বানিয়েছে, জননিরাপত্তার আজ ভয়াবহ দশা। এসবের তীব্র প্রতিবাদ জানিয়ে হাসনাত কাইয়ূম বলেন, কোনো প্রকার তালবাহানা না করে অবিলম্বে গণরায়ের ভিত্তিতে 'সংবিধান সংস্কার পরিষদ' গঠন করতে হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার নজরুল হক, জাস্টিস এন্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)র আহ্বায়ক নাঈম আহমাদ, সাবেক কূটনীতিবিদ সাকিব আলী, শহীদ মিরাজের বাবা আব্দুর রব, জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী এহসান সহ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশের সঞ্চালনা করেন দলের নির্বাহী কমিটির সদস্য ফরিদুল ইসলাম।

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’

সাহস থাকলে ২০০১-০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ

ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে সর্বোচ্চ ১০ শতাংশ: মামুনুল হক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের

উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সাথে লংমার্চ সফল করব

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার