হোম > রাজনীতি

পুতুল ইস্যুতে সব ক্ষমতাসীনদের শিক্ষা নিতে হবে: মারুফ কামাল

আতিকুর রহমান নগরী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক শেখ হাসিনাকন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি।

শুক্রবার বৈশ্বিক স্বাস্থ্যনীতি বিষয়ক সংস্থা হেলথ পলিসি ওয়াচ-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে পুতুল ইস্যুতে সব ক্ষমতাসীনদের শিক্ষা নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান ।

শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মারুফ কামাল খান বলেন—ক্ষমতার প্রভাব খাটিয়ে, রাষ্ট্রীয় মেশিনারি ও অর্থের অপব্যবহার এবং নানান কারসাজি করে, ইন্ডিয়ার সমর্থন ও সহায়তায় হাসিনা ক্ষমতায় থাকতে তার কন্যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে বসাতে পেরেছিলেন। ওই পদের জন্য তার উপযুক্ততা ছিল না বলে তাকে প্রার্থী হিসেবে যোগ্য দেখাতে অনেক জাল-জোচ্চুরিরও আশ্রয় নিতে হয়েছিল।

তিনি বলেন, ‘হাসিনার ক্ষমতার পাশা উলটে যাবার পর দেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার কন্যা সায়মা (ওয়াজেদ) পুতুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তও শুরু করেছে’।

‘এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে পুতুলকে। তারাও দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আমলে নিয়েছে। এই সব অভিযোগে তার পদচ্যুতিও ঘটতে পারে। বাধ্যতামূলক ছুটি হয়তো সেটারই প্রথম ধাপ।’

এই ঘটনা ইতিহাস হয়ে থাকবে উল্লেখ করে মারুফ কামাল বলেন, ‘এই ইতিহাস থেকে পরবর্তী সমস্ত ক্ষমতাসীনদের শিক্ষা নিতে হবে। নচেৎ ঘটবে ইতিহাসের পুনরাবৃত্তি।’

হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন

দেশের ইতিহাসে বড় আকারে জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি এনসিপির

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনকে বিপর্যস্ত করবে

জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রিজভী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

সংখ্যাগরিষ্ঠতার ভূতে গণবিরোধী কাজ করছে সরকার: গোলাম পরওয়ার