হোম > রাজনীতি

জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন

সরকারকে খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে খেলাফত মজলিস। শুক্রবার দলের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে এই আহবান জানানো হয়।

বৈঠকে নেতারা উদ্বেগের সঙ্গে বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের গণরায়কে উপেক্ষা করে নিজস্ব প্রক্রিয়ায় সংবিধান সংশোধন চায়| অথচ জনগণ বিদ্যমান সংবিধানের এমন সংস্কার চায়, যার দ্বারা স্বৈরাচার ও ফ্যাসিবাদ পুনপ্রতিষ্ঠার সকল পথ রুদ্ধ হয়ে আসবে। জুলাই জাতীয় সনদে এ বিষয়ে এমন কিছু প্রস্তাবনা রয়েছে যাতে সংবিধানের মৌলিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসবে| সেসব প্রস্তাবনা বর্তমান প্রক্রিয়ায় সংশোধনের মাধ্যমে সংযুক্ত করা হলে তা টেকসই হবে না। তাই জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন অত্যন্ত প্রয়োজন।

খেলাফত মজলিস নেতারা আরো বলেন, সংবিধান সংস্কার পরিষদের থাকবে মৌলিক শাসনতান্ত্রিক পরিবর্তনের গাঠনিক ক্ষমতা| সেই ক্ষমতা ইতিমধ্যে গণভোটে ’হ্যাঁ’-এর পক্ষে রায় প্রদানের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ জনগণ দিয়ে দিয়েছে| আমরা সরকারকে জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি। পাশাপাশি জুলাই ও শাপলা গণহত্যা সহ ফ্যাসিবাদী বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

বৈঠকে নেতারা দিল্লী সহ ভারজুড়ে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ আন্দোলনে নরেন্দ্র মোদী সরকারের নিপীড়ন ও ধরপাকড়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি সংখ্যালঘু মুসলমানদের জীবন, সম্পদ ও মুসলিম ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংসে উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডব বন্ধে ভারত সরকারের নির্লিপ্ততার তীব্র সমালোচনা করা হয়।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত ত্রৈমাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে বিএনপি: জাগপা

হেফাজতে ইসলামের গণআন্দোলনের ইতিহাস সংকলনে যৌথ উদ্যোগ

কওমি ঘরানার ৭ দলের নতুন প্ল্যাটফর্ম ‘সমমনা ইসলামী দল’

৩১ অক্টোবর ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ, সফল করতে ‘সর্বাত্মক’ প্রস্তুতি

আ.লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকার প্রমাণ আছে

কবি ফররুখের ‘সাত সাগরের মাঝি’ ও ‘পাঞ্জেরী’ কালজয়ী সৃষ্টি: নাহিদ ইসলাম

ক্ষমতাহীন নাগরিকই ক্ষমতাসীন দলের চাঁদাবাজির শিকার: হাসনাত আবদুল্লাহ

রাজশাহীতে আখচাষিদের প্রণোদনা তালিকায় বিএনপির এমপি চাঁদের নাম, বিতর্ক তুঙ্গে

ভবিষ্যৎ প্রজন্মের জন্য ২০১৩ সালের গণআন্দোলনের ইতিহাস সংকলনের উদ্যোগ

আঁতাতের অভিযোগের পর ব্যবস্থা নেওয়া হয়নি কেন, প্রশ্ন ইসলামী আন্দোলনের