হোম > রাজনীতি

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খন্দকার মোশাররফ

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানান।

শায়রুল কবির জানান, সিঙ্গাপুরের চিকিৎসকের পরামর্শে ড. মোশাররফ আজ শুক্রবার ভোর ৭টায় ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০১ ফ্লাইটে যাত্রা করবেন। তার সঙ্গে যাচ্ছেন সহধর্মিণী বিলকিস আকতার হোসেন এবং ছেলে ড. খন্দকার মারুফ।

গত ১২ আগস্ট সন্ধ্যায় ড. মোশাররফ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানে সাক্ষাৎ করে দোয়া নেন। দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে তিনি নিজের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ড. মোশাররফ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এবং বিদেশে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় প্রশ্নবিদ্ধ দুদক: নাহিদ

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত