হোম > রাজনীতি

রাজধানীতে ফ্যাসিস্ট এমপি ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীতে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা শাহ্ মোস্তফা আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফ্যাসিস্ট দলের দুই সাবেক নেতার গ্রেপ্তারের মধ্য দিয়ে রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে নাশকতার বিষয়টি সামনে এসেছে।

ইকবাল রোডের বাসা থেকে গ্রেপ্তার সাবেক এমপি

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে বুধবার বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর থানার ইকবাল রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। পরে রুহীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনগত এগিয়ে নেওয়া হবে।

মোশতাক আহমেদ রুহী আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০২৪ সালের ডামি নির্বাচন নামে পরিচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হন তিনি। ৫ আগস্ট ২০২৪-এ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে।

আগারগাঁওয়ে ডিবির অভিযানে আলমগীর গ্রেপ্তার

অন্যদিকে, গতকাল সকাল ৭টার দিকে রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে শাহ্ মোস্তফা আলমগীরকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি দল। গ্রেফতারকৃতের নাম- শাহ্ মোস্তফা আলমগীর (৫৫)। গ্রেপ্তারকৃত শাহ্ মোস্তফা আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

ডিবি গুলশান সূত্রে আরও জানা যায়, সাম্প্রতিক সময়ে দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের অভিযোগ রয়েছে গ্রেফতারকৃতের বিরুদ্ধে।

হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

আ.লীগের পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মগবাজারে ছাত্রদলের মিছিল

হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা না থাকায় জামায়াতের উদ্বেগ

মন্ত্রী-এমপিদের সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত মানবো না: বিরোধীদলীয় নেতা

প্লট-শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার ঘোষণা দিয়ে সরকারি বাসা নেওয়ার বিষয়ে যা বললেন জামায়াত আমির

দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার দাবি যুবদল সভাপতির

‘আসন্ন অনিবার্য বিপ্লবের প্রস্তুতিতে একত্র হওয়ার’ আহ্বান