হোম > রাজনীতি

জুলাই সনদে স্বাক্ষরের পর সংশোধনের কোনো সুযোগ নেই: রাশেদ খাঁন

আতিকুর রহমান নগরী

মুহাম্মদ রাশেদ খাঁন

জুলাই সনদ স্বাক্ষরের পর সংশোধনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন লেখেন, ‘জুলাই সনদ স্বাক্ষরের পর সংশোধনের কোন সুযোগ নেই। যে লেখায় স্বাক্ষর হয়েছে, সেই লেখা অনুযায়ী বাস্তবায়ন ও আইনগত ভিত্তি হবে। এর বাইরে নতুন করে সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ নেই। রাষ্ট্রের রীতিনীতি কারও আবেগ অনুভূতি ও আবদার অনুযায়ী পরিবর্তন হয়না। সুতরাং কোন একটি দল স্বাক্ষর করে নাই বলে তাদের স্বাক্ষর করাতে বাকিদের সাথে প্রতারণা করবেন, সেটি করতে গেলে প্রতিরোধেও মুখোমুখি হবেন।

যদি পারেন, তাদের হাত পা ধরে স্বাক্ষর করান বা তাদের জন্য তাদের মন মতো আলাদা জুলাই সনদ তৈরি করে স্বাক্ষর নেন। আমরা যেটাতে স্বাক্ষর করেছি, ওটাই আমাদের জুলাই সনদ। পরিশেষে হাসিনা কোটা সংস্কার নিয়ে প্রতারণা করে বিদায় নিয়েছে, জুলাই সনদে স্বাক্ষর নিয়ে প্রতারণা করলে, আপনাদেরও বিদায় নিতে হবে। সোজা কথা আমার স্বাক্ষর নিয়ে আমি কাউকে প্রতারণা করতে দিবো না।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে বৃক্ষরোপণ-পরিচ্ছন্নতা অভিযান ছাত্রদলের

জনরোষ সৃষ্টির আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন

ক্লিন ঢাকা কর্মসূচিতে ২৯০ খাল ও ড্রেন পরিষ্কার

সব চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করতে হবে: ফজলুল হক মিলন

জামায়াতে যোগ দেওয়া ৬৫০ জনের মধ্যে সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, কওমি আলেম, ফুটবলার

‘কওমি আলেমদের জন্য অন্তর থেকে দোয়া করি, সংসদে তাদের জন্য কথা বলা আমার দায়িত্ব’

কওমি-বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

নেপালের ভয়াবহ বন্যা ও হিমবাহধসের ঘটনায় জামায়াতের শোক

‘স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান’

জিয়া-খালেদার মাজারে শ্রদ্ধা শেষে পরিচ্ছন্নতা কার্যক্রমে ছাত্রদল