হোম > রাজনীতি

আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি থাকবে না

গণসমাবেশে মুফতি ফয়জুল

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন,‘আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না। গরিব মানুষ হাসিমুখে বাঁচবে, কেউ খোলা আকাশের নিচে ঘুমাবে না, চিকিৎসার অভাবে মারা যাবে না, আর দেশের টাকা বিদেশে পাচার হবে না। সব ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। এজন্য শুধু নেতৃত্ব নয়, বরং নীতির পরিবর্তন প্রয়োজন।’

বুধবার (১ অক্টোবর) বিকেলে পটুয়াখালী শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় তিনি রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার, ফ্যাসিবাদী দলগুলোর নিষিদ্ধকরণ এবং সংখ্যানুপাতিক ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।

মুফতি ফয়জুল করিম বলেন, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ ও দুর্নীতি এখন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। চাঁদা দিতে না পারলেই মানুষ খুন হচ্ছে, সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। পরিবর্তনের জন্য জনগণ আন্দোলন করেছে, কিন্তু ক্ষমতায় গিয়ে যদি আবারও লুটপাট, জুলুমবাজি, ধর্ষণ ও ব্যভিচার হয় তবে দেশের মানুষ তা মেনে নেবে না।

গণসমাবেশে সভাপতিত্ব করেন পটুয়াখালী-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলীয় প্রার্থী আলহাজ্ব মুফতি মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়েখে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম।

প্রধানমন্ত্রীকে যে অনুরোধ করলেন কর্নেল অলি

ঈদের আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেলেন ছাত্রদল নেতা

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ জামায়াতের

সংসদীয় ক্যু করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল: কর্নেল অলি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে

দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী

অগ্রগতির পথ দেখাচ্ছে শহীদ জিয়ার রাষ্ট্রচিন্তা: মির্জা ফখরুল

শহীদ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রীর উদ্যোগকে ধন্যবাদ জানালেন সারজিস