হোম > রাজনীতি

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি। মঙ্গলবার দুপুরে রাজধানীর বারিধারায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।

রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন কাউন্সেলর ও রাজনৈতিক, অর্থনৈতিক এবং যোগাযোগবিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং সিনিয়র রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী।

জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমদ মাবরুর।

জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন এবং দেশের গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করা হয়। জামায়াতের প্রতিনিধিদল সংসদীয় কার্যক্রম সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রধান বিরোধী দল হিসেবে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন।

সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে সংলাপ, গণতান্ত্রিক চর্চা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক যোগাযোগের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

শরিয়তবিরোধী জীবনস্বত্ব হেবা আইন বাতিল করতে হবে

চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নিন্দা জামায়াতের

ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রীর রাজনৈতিক পরিচয় গায়েব করে ‘আবেগী’ খবর মিডিয়ায়

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না