হোম > রাজনীতি

জুলাই ঐক্য নিয়ে মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

সম্প্রতি কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকারে ‘জুলাই ঐক্য’ প্রসঙ্গে উত্থাপিত বক্তব্য জুলাই ঐক্যের দৃষ্টিগোচর হয়েছে।

কালের কণ্ঠ পত্রিকায় গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. প্রকাশিত ‘চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি’ শিরোনামের সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন — “২২ অক্টোবর ২০২৪ বঙ্গভবন ঘেরাও হলো। অমুকের দল, তমুকের দল, মঞ্চ, ঐক্য—কত কী! রাতারাতি সৃষ্টি! এগুলো একই টাইপের লোকজন, বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে। কোথায় তারা এত টাকা পেল?”

পত্রিকায় সরাসরি জুলাই ঐক্যের নাম উল্লেখ না করা হলেও, সেই সাক্ষাৎকারের সূত্র ধরে একই দিন কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ‘রাষ্ট্রপতিকে পদত্যাগে চাপ, ‘নাটক মঞ্চস্থের’ অভিযোগ’ শিরোনামের একটি ভিডিওতে স্পষ্টভাবে জুলাই ঐক্যের নাম উল্লেখ করা হয়।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনায় জুলাই ঐক্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তারা।

প্রতিষ্ঠার পর থেকে চব্বিশের গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি এবং জুলাই সংশ্লিষ্ট কর্মসূচির মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ রেখেছে জুলাই ঐক্য। দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে, রাষ্ট্রপতির বক্তব্যে জুলাই ঐক্যকে একটি ‘মব’-এর সঙ্গে সম্পৃক্ত করার ইঙ্গিত দেওয়া হয়েছে, যা বাস্তবতার পরিপন্থী।

জুলাই ঐক্য মনে করে, কালের কণ্ঠের সংশ্লিষ্ট সাংবাদিক রাষ্ট্রপতির এ বক্তব্য যথাযথ প্রেক্ষাপট ব্যতিরেকে প্রকাশ করেছে। এর মাধ্যমে জুলাই ঐক্যকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপনের একটি অপচেষ্টা পরিলক্ষিত হয়েছে।

অবিলম্বে কালের কণ্ঠের ফেসবুক পেজ, ইউটিউবসহ যেসব মাধ্যমে জুলাই ঐক্যকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, তা প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় কালের কণ্ঠ পত্রিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একইভাবে, ৬ মে ২০২৫ সালে আত্মপ্রকাশ করা জুলাই ঐক্যকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করায় রাষ্ট্রপতির আনুষ্ঠানিক স্পষ্টীকরণ প্রত্যাশা করা হচ্ছে। বিষয়টি নিয়ে গণভবনের প্রেস উইংয়ের দৃষ্টি আকর্ষণ করছে জুলাই ঐক্য।

জুলাই ঐক্য আশা করে, বিষয়টি পারস্পরিক শ্রদ্ধা, পেশাগত নীতি এবং তথ্যের স্বচ্ছতার ভিত্তিতে সমাধান হবে।

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত