হোম > রাজনীতি

কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে মৌসুমি ফল পাঠালেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের মৌসুমি ফল উপহার হিসেবে পাঠানো হয়েছে কাতারের আমির ও প্রধানমন্ত্রীর জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে এই ফল পাঠানো হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি-এর উদ্দেশে এই উপহার পাঠানো হয়েছে তাঁদের সৌজন্য, বিশেষ করে খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার জন্য কাতারের পক্ষ থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে দোহায় কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মৌসুমি ফল পৌঁছে দেওয়া হয়। ফল হস্তান্তর করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এনামুল হক চৌধুরী।

এই সময় উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এবং কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপহার গ্রহণ করেন ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল, যিনি মন্ত্রণালয়ের একজন প্রটোকল অফিসার।

বিএনপি সূত্রে আরো জানা গেছে, উপহার সামগ্রী বাংলাদেশ থেকে পাঠানো হয় ২৩ জুন ২০২৫ তারিখে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ফল পাঠানোর সার্বিক দায়িত্বে ছিলেন ময়মনসিংহ বিভাগের বিএনপি সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের

উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সাথে লংমার্চ সফল করব

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান