হোম > রাজনীতি

জাতিসংঘ-ওআইসির নিশ্চৃপ ভূমিকা নিয়ে প্রশ্ন এনপিপির

স্টাফ রিপোর্টার

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যায় জাতিসংঘ, মুসলিম দেশসমূহের সংগঠন ও আইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ দল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

বুধবার সকালে গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এনপিপি আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ প্রশ্ন তুলেন।

এনপিপির চেয়ারম্যান ড. ফরহাদ বলেন, গাজায় নিরাপরাধ নিষ্পাপ শিশুদের ওপর যে বর্বর গণহত্যা চালানো হচ্ছে, তা চরম মানবধিকারের লঙ্ঘন। বিশ্বের এমন কোনো যুদ্ধ আইন নেই, যে আইনে গণহত্যা করা বৈধ। আমরা দেখছি, মানবতার ধোঁয়া ওড়ানো বিশ্ব মোড়লরা নিশ্চুপ। মসজিদুল আকসা এবং ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ওআইসি গঠন করা হয়েছিল। কিন্তু ওআইসি আজ নির্জীব। জাতিসংঘও আজ নিশ্চুপ।

তিনি মুসলিম সচেতন নাগরিক হিসেবে সবাইকে ইসরায়েলি পণ্য বয়কট এবং অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশে ইসরাইলি পণ্য বাতিলের আহ্বান জানান।

জাতীয়তাবাদী সমমনা জোটের এই সমন্বয়ক নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যায় জড়িত হিসেবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ সংশ্লিষ্টদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি জানান। একই সঙ্গে ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

ফরিদুজ্জামান ফরহাদ জানান, ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর পক্ষ থেকে রাজধানীতে ১২ এপ্রিল অনুষ্ঠেয় ‘মার্চ ফর গাজা' কর্মসূচিতে এনপিপি সংহতি জানিয়ে অংশগ্রহণ করবে।

এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন- সমমনা জোটভুক্ত জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত, এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল প্রমুখ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- এনপিপির যুগ্ম মহাসচিব ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক অ্যাড. সেখ ফরিদ, প্রচার সম্পাদক মো. মোজাফফর আহমদ, আইন সম্পাদক ব্যারিস্টার ফারিয়া জামান, ঢাকা মহানগর সভাপতি মো. নজরুল ইসলাম, ব্যারিস্টার ফাবিয়া জামান ও ডেমোক্রেসিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশ প্রমুখ নেতৃবৃন্দ। পরে প্রেস ক্লাব ও এর আশেপাশের এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল

ক্ষমতার লেজুড়বৃত্তিতে বিলীয়মান বাম রাজনীতি

‘আমি মারা যাইনি’ ফেসবুক পোস্টে তাসনিম জারা

জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার ধোঁয়াশা তৈরি করছে: ড. আবদুল কাদের

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা, টঙ্গীতে জামায়াত আমির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে: আব্দুস সবুর ফকির

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের গভীর উদ্বেগ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গাইবান্ধা-২ আসনের এমপির সাক্ষাৎ

জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ