হোম > রাজনীতি

জাতীয় স্বার্থে ঐকমত্য হতে হবে: নূরুল ইসলাম বুলবুল

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, দলীয় ও ব্যক্তি স্বার্থ পরিহার করে জাতীয় স্বার্থে ঐকমত্য হতে হবে।

শনিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিআইবি) হলরুমে অনুষ্ঠিত জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের পেশাজীবী বিভাগের ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ৬টি সংস্কার কমিশনের সুপারিশে বন্ধুপ্রতিম একটি রাজনৈতিক দল অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হয়নি উল্লেখ করে নুরুল ইসলাম বুলবুল বলেন, সব বিষয় নিজের মনমতো কিংবা দলের পছন্দ অনুযায়ী হয় না, হওয়া সম্ভব নয়। জাতীয় স্বার্থে দলীয় ও ব্যক্তি স্বার্থ পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। এজন্য সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা, জনপ্রশাসন, বিচারব্যবস্থাসহ নির্বাচনব্যবস্থার সংস্কার করতে হবে।

সংস্কার ছাড়া নির্বাচন হলে আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ ফ্যাসিবাদের উত্থান ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ আল আমিনের সভাপতিত্বে এবং কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং মোহাম্মদ কামাল হোসেন, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ডাক্তার আতিয়ার রহমান, আমিনুর রহমান প্রমুখ।

আমাকে হত্যার হুমকি দিচ্ছে অতি উৎসাহী বিএনপি সমর্থকরা

হামে আক্রান্ত রোগীদের দেখতে গেলেন জামায়াত আমির

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা

কুরুচিপূর্ণ শব্দের ব‍্যবহার ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধের আহ্বান এবি পার্টির

‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী

সাংবাদিকদের ওপর হামলার জেরে ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত

গাজীপুরে ইমামের কন্যাকে অপহরণে জড়িতদের শাস্তি দাবি জমিয়তের

পাঁচ বিভাগের ৩৭৮ নারী প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

সরকার জ্বালানি সংকট নিয়ে লুকোচুরি খেলছে: ডা. ইরান

জামায়াত নেতা মোস্তফা কামালকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার