হোম > রাজনীতি

গাজীপুরে সমাবেশ-কাউন্সিল উপলক্ষে জমিয়তের কমিটি

স্টাফ রিপোর্টার

জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে ৩১ জুলাই বেলা ১১টায় গাজীপুরে অনুষ্ঠিত হবে জুলাই সমাবেশ ও জেলা ও মহানগর কাউন্সিল। এই সমাবেশ সফলে ২৩ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগরের যৌথ সভায় এই কমিটি গঠন করা হয়।

টঙ্গীর দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জমিয়তের সভাপতি মুফতি মাসউদুল করীম কাসেমী ও পরিচালনা করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান।

এসময় জমিয়ত নেতারা বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই মাসের আন্দোলন বাংলাদেশে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। জনসাধারণের অভূতপূর্ব জাগরণ এবং দেশের সার্বভৌমত্ব-সংরক্ষণে গণমানুষের সক্রিয় অংশগ্রহণ। সব মিলিয়ে এই আন্দোলন একটি ‘নতুন বাংলাদেশ’ নির্মাণের ইঙ্গিত দিচ্ছে।

তারা আরো বলেন, জুলাইয়ের আন্দোলন শুধু প্রতিবাদ ছিল না, এটা ছিল জাতীয় চেতনার পুনর্জাগরণ। আগামীর বাংলাদেশ হবে আক্বীদাভিত্তিক, ন্যায়ভিত্তিক ও জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম একটি রাষ্ট্রব্যবস্থা।

সভায় আগামী ৩১ জুলাই গাজীপুরে অনুষ্ঠাতব্য জুলাই সমাবেশ ও জেলা ও মহানগর জমিয়তের কাউন্সিল সফলভাবে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন