হোম > রাজনীতি

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চার দিনের কর্মসূচি শিবিরের

স্টাফ রিপোর্টার

শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বের হয়। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার সন্ধ্যায় শিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কর্মসূচি প্রকাশ করা হয়।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—মঙ্গলবার দেশের সব ক্যাম্পাসে মানববন্ধন ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল; বুধবার সব জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল; ২২ জানুয়ারি সব উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল এবং ২৩ জানুয়ারি ঢাকা মহানগরে বিক্ষোভ মিছিল।

এর আগে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়নের দাবিতে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা মহানগর শিবিরের উদ্যোগে এই বিক্ষোভ হয়।

কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। এতে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দিন

কিছু মানুষের জীবনের গল্প কোনোদিন কোনো উপন্যাসে লেখা হয় না

অপচয় ও আধিপত্যবাদবিরোধী প্রয়োজনীয় ব্যয়ভিত্তিক বাজেট দিন: রাশেদ প্রধান

দুই বছরে দাম না বাড়ানোর ঘোষণা দিয়ে ৩ মাসেই বিদ্যুতের দাম বাড়াল সরকার

জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

শহীদ জিয়ার দেখানো পথেই এগিয়ে যেতে চায় বিএনপি

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন ড. মাসুদ এমপি

যুবদলের নতুন কমিটি, সভাপতি মুন্না ও সম্পাদক নয়ন

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ