হোম > রাজনীতি

রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করতে হবে

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

আমার দেশ অনলাইন

‘শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে যখন অন্যায় নেমে এসেছিল, তখনই দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল’—রাষ্ট্রপতির মুখ থেকে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। একই সঙ্গে এই বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনতার কাছে এর সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মুখপাত্র মুফতি রফিকুল ইসলাম আইনী এ দাবি জানান।

বিবৃতিতে মুফতি রফিকুল ইসলাম আইনী বলেন, ‘বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের রাষ্ট্রপতির এমন বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের ঈমানি অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। ইসলামের মৌলিক আকিদা অনুসারে, মহান আল্লাহ তাআলাই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও রক্ষাকর্তা। যেকোনো অন্যায়-অবিচার থেকে মুক্তি ও কল্যাণের জন্য একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে হয়। কোনো দেব-দেবীকে সমগ্র পৃথিবীর ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করা ইসলামের তাওহিদি বিশ্বাসের সম্পূর্ণ পরিপন্থী।’

অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা এবং মৌলিক বিশ্বাসের পার্থক্যের কথা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করবেন—তাদের এই অধিকারকে ইসলামও পূর্ণ শ্রদ্ধা করে। কিন্তু অন্যের ধর্মের প্রতি সম্মান দেখানো আর ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দেওয়া এক বিষয় নয়। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তির কাছ থেকে এমন স্পর্শকাতর বিষয়ে আরো বেশি দায়িত্বশীলতা ও সতর্কতা প্রত্যাশিত ছিল।

তিনি আরো উল্লেখ করেন, রাষ্ট্রপতি কোনো একক ব্যক্তি বা দলের নন; তিনি সমগ্র রাষ্ট্রের অভিভাবক। তাই তার বক্তব্যে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের প্রতিফলন থাকা অপরিহার্য। ধর্মীয় সম্প্রীতির নামে ইসলামের আকিদাবিরোধী কোনো বক্তব্য মেনে নেওয়া যায় না।

বিবৃতির শেষভাগে রাষ্ট্রপতিকে অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় দেশের আলেম-ওলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ এর বিরুদ্ধে নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানাতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

বিএনপি রাষ্ট্র সংস্কার নয়, আধিপত্যবাদের সঙ্গে আপস করতে চায়: মামুনুল হক

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

সংবিধান বহাল রাখার জন্য জুলাই অভ্যুত্থান হয়নি: গাজী আতাউর রহমান

জামায়াত সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়: সেলিম উদ্দিন

চাঁপাইনবাবগঞ্জে নতুন উপজেলা গঠনের দাবি জামায়াত এমপির, প্রস্তাবনা প্রদান

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে: জমিয়ত

ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর, ফাঁদে পড়লেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি ইশরাক হোসেন’

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত