হোম > রাজনীতি

হারানো দুর্গ দখলের চেষ্টায় বিএনপি, গণসংযোগে জামায়াতের প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

তামজিদ হোসেন তামিম, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দুই উপজেলা ভেড়ামারা ও মিরপুরকে নিয়ে গঠিত কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসন। দেশের বৃহত্তম রেলসেতু ‘হার্ডিঞ্জ ব্রিজ’ ও দেশের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু ‘লালন শাহ সেতু’ রয়েছে এই উপজেলায়। এ ছাড়া দেশের বৃহত্তম ‘গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প’ এবং বৃহত্তম দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র রয়েছে ভেড়ামারায়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসন বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। কিন্তু গত জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর এ আসনের দৃশ্যপট পাল্টে গেছে। এই আসনের ভোটারবিহীন নির্বাচনে এমপি ছিলেন আ.লীগের ১৪ দলীয় জোটের জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বর্তমানে তিনি জেলহাজতে আছেন। এ ছাড়াও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মিরপুর উপজেলা সাবেক চেয়ারম্যান কামারুল আরেফিন বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে এই আসনে এক ডজন প্রার্থী নানাভাবে গণসংযোগ করে যাচ্ছেন। ঈদুল আজহার আগে পোস্টার, ব্যানার সাটিয়ে জানান দিয়েছেন ঈদের ‍শুভেচ্ছা। দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করা ছাড়াও সভা-সমাবেশ, নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উঠান বৈঠক করছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও অপরাপর দলের প্রার্থীরা ঈদের ছুটিতে এলাকায় সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণ ছাড়াও হাটবাজারে ঘুরে ঘুরে নিজের পক্ষে জনসমর্থন আদায়ের জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

বিএনপির প্রতীক ধানের শীষে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও এই আসনে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম, ১২ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব, সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকন। তিনি সংসদ সদস্য প্রয়াত আবদুর রউফ চৌধুরীর ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক লে. কর্নেল (অব.) শামসুজ্জামান খান লিটন, ভেড়ামারা উপজেলার সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম মালিথা অন্যতম।

জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমির আবদুল গফুর। তিনি মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, গণঅধিকার পরিষদের প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহকর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নেতা ইয়াসির আরাফাত বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) প্রার্থী কুষ্টিয়া জেলা সম্পাদক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও বিশিষ্ট সমাজ সেবক কমরেড আনোয়ার হোসেন বাবলু।

বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম মিরপুর ভেড়ামারায় ব্যাপক গণসংযোগ করছেন। তিনি আমার দেশকে বলেন, তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন। তার আশা আসন্ন নির্বাচনে দল তাকে মনোনয়ন দিবে।

১৯৮৮ সালে এরশাদের শাসনামলে আহসান হাবিব লিংকন লাঙল প্রতীকে বিজয়ী হন। বর্তমানে জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন তিনি। নির্বাচনি এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন তিনি। আহসান হাবিব লিংকন বলেন, বিএনপি জোট থেকে এই আসনে তাকে মনোনয়ন দিলে কোনো গ্রুপিং বা লবিং থাকবে না।

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে দলের সর্বস্তরের নেতাকর্মীদের আইনি সহয়তা দিয়ে আসছি। দলের জন্য কাজ করছি। দল আমাকে মনোনয়ন দিলে এই আসনে আমি নির্বাচন করেব।

ফরিদা ইয়াসমিন বলেন, হাইকমান্ডের অনুমতি নিয়ে আমি এলাকায় কাজ করছি। খুলনা বিভাগের একমাত্র মহিলা প্রার্থী হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহণ করব।

লে. কর্নেল (অব.) শামসুজ্জামান খান লিটন বলেন, আমি দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। আগামী নির্বাচনে আমি বিএনপির টিকিট চাইব।

জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল গফুর বলেন, ৪০ বছর একটানা জনগণের সেবা করে আসছি। জনগণ আমাকে দায়িত্ব দিলে যে মতের বা যে দলের হোন না কেন আমি তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।

অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম মালিথা বলেন, ছাত্রদল ভেড়ামারা থানা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রাজনীতি শুরু করেছি। বিগত ১৬ বছর নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেছি। আমার দল বিএনপি আমাকে মনোনয়ন দিলে নির্বাচন করব।

গণঅধিকার পরিষদের প্রার্থী আহসান হাবিব বলেন, নির্বাচনের প্রস্তুতি হিসেবে এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন।

এনসিপির সম্ভাব্য প্রার্থী ইয়াসির আরাফাত বলেন, তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলেছে তার উপস্থিতি। বিগত দুই ঈদে জুলাই যোদ্ধা এবং সাধারণ মানুষের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎ করেছেন তিনি।

অসুস্থ জামায়াত আমিরের কিছু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

নারী আসন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকতউল্লা বুলু

শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে

ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নতুন দায়িত্বে সারজিস আলম

আ.লীগের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে: জামায়াত

পিলখানার ঘটনা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির