হোম > রাজনীতি

৫-৭ বছরের মধ্যে শতভাগ দারিদ্র বিমোচন সম্ভব: জামায়াত

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেছেন, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে বাংলাদেশ থেকে দারিদ্র বিমোচন ৫-৭ বছরের মধ্যে সম্ভব। যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা ৫-৭ বছরের মধ্যে দারিদ্র বিমোচন করবো ইনশাআল্লাহ।

শনিবার বিকেলে জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানার উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ১২০০ শীতবস্ত্র বিতরণ করা হয়।

নলভোগ ঈদগাঁহ মাঠে থানা আমির গাজী মনির হোসাইনের সভাপতিত্বে এবং থানা নায়েবে আমির কামরুল হাসান ও সেক্রেটারি মুহিবুল্লাহ বাচ্চুর পরিচালনায় এসব শীতবস্ত্র উপহার দেয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- থানা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ৫৩ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী অ্যাডভোকেট সুরুজ্জামান, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য জুলফিকার আলী, মজিবুর রহমান, মাওলানা ওয়ারিশ আলী মুরাদ, সাখাওয়াত হোসেন, দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল বারী, আবু তাহের মিয়াজি, ডাক্তার কেরামত আলী, সাকিব শাহরিয়ার, আব্দুল হকসহ স্থানীয় নেতারা।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি