হোম > রাজনীতি

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনা বিরোধীদলীয় নেতার

স্টাফ রিপোর্টার

আগামীকাল বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে এবং সফলতা কামনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানিয়ে বলেন, “বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। আমি সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সব শিক্ষার্থীর মেধাকে শানিত করে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে জীবনের পরবর্তী সফলতার দ্বার উন্মোচনের সুযোগ দান করুন।”

তিনি আরও বলেন, “পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের যত্ন নেওয়া ও সুষ্ঠুভাবে অংশগ্রহণের পরিবেশ নিশ্চিতে অভিভাবক, শিক্ষকণ্ডলী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রতি বিশেষ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের দ্বার প্রশস্ত করার লক্ষ্যে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কর্তব্যরত শিক্ষক, আইনশৃঙ্খলাবাহিনীসহ অন্যান্য কর্মকর্তা ও দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

জামায়াত আমির বলেন, “পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অনুমোদিত উপকরণ সঙ্গে নেওয়া নিশ্চিতে সতর্ক হতে হবে। একই সঙ্গে যানজটপূর্ণ শহর ও নগরে যথাসময়ে পরীক্ষার হলে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময়, যানবাহন এবং বৈরী আবহাওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে বিশেষ প্রস্তুতি নেওয়া ও জনগণকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

নেপালের ভয়াবহ বন্যা ও হিমবাহধসের ঘটনায় জামায়াতের শোক

‘স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান’

জিয়া-খালেদার মাজারে শ্রদ্ধা শেষে পরিচ্ছন্নতা কার্যক্রমে ছাত্রদল

উন্নয়নকাজে বাধা দিচ্ছে পরাজিত প্রার্থীর লোকেরা: জামায়াত এমপি

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

চ্যালেঞ্জ, ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে

মেধা-নৈতিকতার সমন্বয়ে দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গড়ার আহ্বান

জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: রিজভী

১১ দলের লংমার্চে বাধা দিলে সরকারের প্রতি জনঅনাস্থা বাড়বে

আইনশৃঙ্খলার অবনতি, আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় নারী শক্তির