হোম > রাজনীতি

মজুলমরা আজ জালিম হয়ে উঠছে: নুর

আতিকুর রহমান নগরী

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা দেখছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলেন আমাদের অংশ ছিলো এমন কিছু দল আজ মজলুম থেকে জালিম হয়ে উঠছে।

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। সেই সঙ্গে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

জামায়াতের এই মহাসমাবেশে অংশ নিতে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। দলটির পক্ষ থেকে সমাবেশে দেশের ডান ও ধর্মভিত্তিক ঘরানার একাধিক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এনসিপি ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল সমাবেশে প্রতিনিধি পাঠিয়েছে বলে জানা গেছে।

এ দিন সকাল ৯টা ৪০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। প্রথম অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। দুপুর ১টা ২০ মিনিটের দিকে নামাজের বিরতি দেওয়া হয়। বিরতির পর দুপুর ২টায় কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়েছে সমাবেশের মূল পর্ব।

যেখানে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন।

পোশাকশিল্পে অস্থিরতা দমনে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে

বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকের লড়াই মূলত আমাদের সবারই লড়াই: নাহিদ ইসলাম

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

পানি না দিলে ভারতকে করিডর-ট্রানজিট কোনোটিই নয়: নাহিদ ইসলাম

আলজেরিয়ার রাষ্ট্রদূতের কাছে জামায়াত আমিরের লেখা চিঠি হস্তান্তর

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: ডা. শফিকুর রহমান

পত্রিকা ছেঁড়ার ঘটনায় উদ্বেগ, দায়িত্বশীল আচরণের আহ্বান ওলামা অ্যালায়েন্সের

লং মার্চ করে নয়, জুলাই সনদের সমাধান হবে সংসদে: রিজভী

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

আমার দেশ-এর কপি ছিঁড়ে মাহমুদুর রহমানের কণ্ঠরোধ করা যাবে না: যুব জাগপা