হোম > রাজনীতি

ডা. তাহেরের শাশুড়ির ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের শাশুড়ি এবং জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য অধ্যাপিকা ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটের মা মনোয়ারা বেগম (৮০) ইন্তেকাল করেছেন।

রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ শোক জানান তিনি।

শোক বার্তায় জামায়াত আমির বলেন, মহান রাব্বুল আলামিন মমতাময়ী এই মায়ের ওপর রহম করুন, তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে একান্তভাবে কবুল করুন। জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

মরহুমার পরিবারের সদস্য, আপনজন, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ধৈর্য ধরার তাওফিক দান করুন। আমিন।

ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়তে হবে: মামুনুল হক

জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসে

অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি: মোনায়েম মুন্না

মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

মিরপুরে এমপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ